প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারের নতুন ভিডিও ভক্তদের মন জয় করেছে, উইঙ্ক গার্ল ফ্যাশনে দুই ধাপ এগিয়েছে

শুধুমাত্র একটা ব্লিংকিং ভিডিওর মাধ্যমে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠা প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার আজকের দিনে একজন সুপরিচিত অভিনেত্রী। ‘ইন্টারনেট সেনসেশন’ এবং ‘জাতীয় ক্রাশ’ খ্যাতি লাভের পর থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় এক বিশাল ভক্তপরিবার গড়ে তুলেছেন। আর এই ভক্ত পরিবারের সুবাদে কিন্তু এখন মালায়ালাম ইন্ডাস্ট্রি এবং অন্যান্য দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে প্রচুর ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। প্রাথমিকভাবে তিনি একজন কেরালার মালায়ালাম অভিনেত্রী হলেও, এখন তিনি সারা ভারতে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেছেন। সম্প্রতি বলিউডে অভিষেকের জন্য অপেক্ষা করছেন তিনি। তবে এবারে তার একটি নতুন ভিডিও ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে।

ভাইরাল হলো প্রিয়ার নতুন ভিডিও

সম্প্রতি, প্রিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ভিডিওতে তাকে হাস্যোজ্জ্বল মুখভঙ্গিতে দেখা যাচ্ছে, যা তার স্বাভাবিক সৌন্দর্য্যকে আরও দারুনভাবে তুলে ধরেছে। সাদামাটা পোশাক ও নাকের মাঝখানে নাকের নথুনি তার স্টাইলের নতুন দিক তুলে ধরেছে।

ভক্তরাও করছেন কমেন্ট

ভক্তরা এই ভিডিওতে প্রিয়ার প্রশংসায় পঞ্চমুখ। তার মনোমুগ্ধকর হাসি, সাদাসিধা স্টাইল এবং অসাধারণ ব্যক্তিত্ব ভক্তদের মন জয় করেছে। অনেকেই তাকে তাদের ‘ক্রাশ’ বলে মন্তব্য করেছেন। তার এই দুর্দান্ত স্টাইল ভক্তদের খুব পছন্দ হচ্ছে। ভিডিওর নিচে অনেক ভক্তই লাল হৃদয় ইমোজী এঁকে দিয়েছেন। সব মিলিয়ে ভিডিওটি যে বর্তমানে বেশ জনপ্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার বর্তমানে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে একজন উদীয়মান তারকা। তিনি ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন এবং নতুন প্রকল্পের প্রস্তাবও পাচ্ছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026