বিনোদন

দুই বছরে পা দিল মালতী, জন্মদিনের ছবি শেয়ার প্রিয়াঙ্কার

2021 সালের শেষে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas) জানিয়েছিলেন, মা হতে চান তিনি। কিন্তু কেউই জানতে পারেননি, প্রিয়াঙ্কা মাতৃত্বের পর্যায়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন। তবে তা সারোগেসির মাধ্যমে। 2022 সালের জানুয়ারি মাসে পৃথিবীর আলো দেখেছিল প্রিয়াঙ্কা ও নিক জোনাস (Nick Jonas)-এর কন্যা মালতী মেরি চোপড়া জোনাস (Malti Merry Chopra Jonas)। তবে জন্মের পর দীর্ঘদিন বিশেষ কিছু শারীরিক সমস্যার কারণে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে মালতী ভর্তি ছিল হাসপাতালেই। অবশেষে মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। দেখতে দেখতে দুই বছর বয়স হয়ে গেল একরত্তি মালতী মেরির। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাড়িতেই ঘটা করে পালিত হয়েছে তার জন্মদিন।

বুধবার, 17 ই জানুয়ারি সকালে নিক ইন্সটাগ্রামে মালতীর জন্মদিনের ছবি শেয়ার করে লিখেছেন, তাঁদের ছোট্ট রাজকন্যার দুই বছর বয়স হয়ে গেল। নিকের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, ছোট্ট মালতী সেজেছে গোলাপি রঙের সোয়েটার ও লাল রঙের জেগিংসে। সোয়েটার জুড়ে রয়েছে লাল রঙের হার্ট প্রিন্ট। চোখ আবৃত হার্ট শেপের কালো সানগ্লাসে। সানগ্লাসের ফ্রেম অবশ্যই গোলাপি। মাথায় রয়েছে গোলাপি রঙের মুকুট। দুই হাত জুড়ে রয়েছে মাল্টিকালার বিডেড ব্রেসলেট। চারপাশ সাজানো হয়েছে পাপেট ও কার্টুনের কাট আউট দিয়ে। রয়েছে লাল রঙের চকমকি কাগজের ডেকোরেশন।

রয়েছে কার্টুনের শেপের বার্থডে কেক ও সুইট ট্রিটস কার্ড। নিকের পরনে রয়েছে লাল রঙের প্রিন্টেড হুডি ও ব্রাউন রঙের ট্রাউজার। প্রিয়াঙ্কা পরেছেন উজ্জ্বল কমলা রঙের হুডি ও ট্রাউজার। চোখ আবৃত কমলা ফ্রেমের কালো শেডেড সানগ্লাসে। একসাথে ছবি তুলেছেন নিক ও প্রিয়াঙ্কা। এছাড়াও জোনাস ব্রাদার্সের গ্রুপ ছবি তোলা হয়েছে। জোনাস ও চোপড়া পরিবারের তরফে মালতীকে জানানো হয়েছে জন্মদিনের শুভেচ্ছা। এছাড়াও প্রিয়াঙ্কা ও নিকের অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছে একরত্তি মালতী মেরি।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026