বলিউড

শ্বশুর, শাশুড়িকে নিয়ে রঙের উৎসবে মাতলেন দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া

দোল উৎসব সমস্ত ভারতীয়ের ক্ষেত্রে বেশ আনন্দের একটি উৎসব। এই উৎসবে সকল ভারতবাসী আনন্দ করে থাকেন। তিনি যদি বাইরেও কোথাও থাকেন, তাহলে তিনি সেখান থেকেই এই উৎসব উদযাপন করার চেষ্টা করেন। আর সেলিব্রিটি হলে তো আর কোনো কথাই নেই। এবারের দোল অনেকটা সাদামাটা হলেও সকলে নিজেদের মতো এই দোল উৎসবে আনন্দ করেছেন। মুম্বাই থেকে দূরে সুদূর লন্ডনে এবারে দোলের উৎসব উদযাপন করলেন বলিউডের দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। তার সঙ্গে ছিলেন তার স্বামী নিক জনাস এবং তার শ্বশুর ও শাশুড়ি।

ইনস্টাগ্রামে এই দোল উৎসবের সমস্ত ছবি তিনি আপলোড করে দিয়েছেন। সঙ্গে দিয়েছেন বেশ দুর্দান্ত ক্যাপশন। ক্যাপশনে তিনি লেখেন, “হোলি রঙের উৎসব এবং এটি আমাদের খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই হোলির দিনটা আমরা আমাদের প্রিয়জনদের সাথে উদযাপন করে থাকি তবে এবারের হোলি বাড়িতে। সকলকে জানাই হ্যাপি হোলি!”

তিনি এই ক্যাপশনে মাধ্যমে একাধারে নিজেদের হোলি খেলার মুহূর্ত সকলের সাথে ভাগ করে নিলেন, আবার তার ভক্তদের করোনা আবহে ভালো থাকার পরামর্শ দিলেন। ইনস্টাগ্রামে নিজেদের ঘরোয়া হোলির সেলিব্রেশনে নিজেদের বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন নিক এবং প্রিয়াঙ্কা। হাতে সুবিশাল পিচকারি নিয়ে নিক কে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন প্রিয়াঙ্কা। সাথেই এই ছবিতে ছিলেন তার শাশুড়ি ডেনিস মিলার জোনাস এবং শ্বশুর মশাই পল কেভিন জোনাস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026