বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। এক কথায় বলা যায় এই বলিউড জগত বিভিন্ন রহস্যের সমাহার। এমন এমন কিছু সম্পর্কের গুঞ্জন বলিউডে রয়েছে যা শেষ পর্যন্ত হয়তো জানা যায় না। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে কোনো খবর ফাঁস হলেই তা মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আসলে প্রিয় তারকাদের ক্যারিয়ারের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক কৌতূহল নিয়ে থাকেন নেটিজেনরা।
বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি তার অভিনয় এবং ফ্যাশনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তার ফ্যাশনের ব্যাপারে বিতর্কও কম হয় না। সম্প্রতি, আরেকটি ঘটনা ঘটেছে যার ফলে আবারও তিনি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।আসলে কিছুদিন আগে, স্বামী নিক জোনাসের সাথে নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই ঘটে যায় বিপত্তি। জমকালো নানা রঙের অফশোল্ডার থাই-স্লিট গাউন পরেছিলেন তিনি। পোশাকটি যদিও সুন্দর ছিল, তবে তার শরীরের সাথে কিছুটা মানানসই ছিল না। বারবার পোশাকটি নেমে যেতে লাগায় অস্বস্তিতে পড়তে হয় অভিনেত্রীকে।
পোশাক ঠিক করতে মঞ্চের পেছনে বারবার যেতে হচ্ছিল তাকে। এই অপ্রত্যাশিত ঘটনার কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই অভিনেত্রীকে সমালোচনা করতে শুরু করেন। অনেকেই তার পোশাক পছন্দ করেননি এবং এটিকে অনুষ্ঠানের জন্য অযৌক্তিক বলে মনে করেছেন। তবে, প্রিয়াঙ্কা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এই উপস মোমেন্ট এর ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। ভিডিওটি যদি দেখতে চান, তাহলে এখানেই দেখে নিতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…