বিনোদন

সাহসী পোশাক পরে সকলের সামনে অস্বস্তিতে প্রিয়াঙ্কা চোপড়া, ছবি ভাইরাল হতেই শোরগোল নেটমহলে

বলিউডের পাশাপাশি বর্তমানে হলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তার সাথেই বিদেশের মাটিতে বাসা বেঁধেছেন তিনি। ইতিমধ্যেই হলিউডে একাধিক কাজ করে ফেলেছেন অভিনেত্রী। সম্প্রতি কয়েকমাস আগেই মা হয়েছেন তিনি। সারোগেট পদ্ধতির মাধ্যমেই মা হয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিক ও প্রিয়াঙ্কা তাদের মেয়ের জন্মের খবর জানিয়েছিলেন সমস্ত অনুরাগীদের পাশাপাশি নেটজনতাকে। জন্মের ১০০ দিন পর তাদের সন্তান বাড়ি ফিরেছে। এই কথা অভিনেত্রী মাতৃদিবসের দিন জানিয়েছিলেন সকলকে। এই মুহূর্তে তিনি চুটিয়ে নিজের মাতৃত্ব উপভোগ করছেন।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ প্রিয়াঙ্কা চোপড়া। নিজের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি কিংবা ভিডিও অনুরাগীদের সাথে ভাগ করে নেন অভিনেত্রী। সেইসমস্ত ভিডিও কিংবা ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে মুহূর্ত লাগে। কারণে-অকারণে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে পাতায়। যেখানে কোন এক অনুষ্ঠানে পোশাক নিয়ে সকলের সামনে অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ভাইরাল হওয়া ছবিতে নিক জোনাসের সাথেই উপস্থিত ছিলেন অভিনেত্রী। সম্ভবত কোনও ওয়েব সিরিজের প্রচারের অনুষ্ঠানে এই পোশাকে উপস্থিত হয়েছিলেন তিনি। বরাবরই নিজের পোশাকের জন্য চর্চায় থাকেন প্রিয়াঙ্কা। নেটদুনিয়ায় তিনি অনেকের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে একটি সাইড স্লিটেড, ফুলহাতা, ডিপনেক পোশাকে দেখা গিয়েছে। খোলা চুলে, পায়ে কালো হাইহিল পরেছিলেন তিনি। পোশাকের সাইডটা একটু বেশিই কাটা ছিল। ভিতরে অভিনেত্রী মেটালিক নেটর একটি শর্ট পোশাক পরেছিলেন। তবে হাঁটার সময় তার পোশাক সরে যাওয়ায়, সেই মেটালিক নেট দৃশ্যমান হয়ে পরে সকলের কাছেই। তবে পরমুহুর্তেই সবটা সামলে নিয়েছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি এই প্রসঙ্গের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026