চোপড়া পরিবারে অঘটন, পুলিশের কাছে অভিযোগ পরিবারের
নিউ দিল্লি : লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। তবে অতি প্রয়োজনীয় কারণে বাইরে বেরোনো জরুরি হয়ে পড়ছে অনেক সময়। এমনই একটি প্রয়োজনে বাইরে বেরিয়ে মূল্যবান জিনিস হারালেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার কাকা সুদেশ চোপড়া। জানা গেছে নিউ দিল্লী পুলিশ কলোনীর বাসিন্দা তিনি, বাইরে বেরিয়েছিলেন জরুরি কাজের জন্যে। তবে ফেরার সময় দুই ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে তার মূল্যবান জিনিস লুঠ করে নেয়। এই ঘটনার পর তার মেয়ে অভিনেত্রী মীরা চোপড়া এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
তবে প্রথমে পুলিশ ব্যাপারটিকে অতটা গুরুত্ব না দেওয়ায়, ট্যুইট করেন তিনি। ওই ট্যুইটে লেখেন, “সম্প্রতি পুলিশ কলোনীতে দুই ছিনতাইবাজ আমার বাবাকে অস্ত্র দেখিয়ে মোবাইল ও টাকা লুঠ করে নিয়েছে। তারা দুজনেই একটি স্কুটারে চেপে এসেছিলো। পুলিশ কি এভাবেই জনসাধারণদের নিরাপত্তা দেয়?”
যদিও পুলিশ প্রথমে সক্রিয়তা দেখায়নি তবে ট্যুইটারটি সামনে আসতেই নড়েচড়ে বসে। বেশ তৎপরতায় তাকে সমস্ত তথ্য দিতে বলা হয়। এরপর মীরা চোপড়া এফআইআর সমেত সমস্ত তথ্য ট্যুইট করে পাঠালে পুলিশ যাবতীয় পদক্ষেপ নেয়। সমস্ত লুঠ করা জিনিস ফিরে পায় তারা। আরও একটি ট্যুইট করে এই অভিনেত্রী দিল্লী পুলিশের প্রশংসাও করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…