Priyanka Chopra: মেয়েকে সাথে নিয়েই ছবি দিলেন প্রিয়াঙ্কা, মালতির এক ঝলকেই মুগ্ধ নেটদুনিয়া

বলিউডের রাস্তা পেরিয়ে এখন তিনি হলিউডেরও পরিচিত মুখ। সেখানেও নিজের কাজের তালিকা বাড়িয়ে চলেছেন তিনি। ২০১৮ সালের ১’লা ডিসেম্বর নিজের থেকে দশ বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে সাত পাকে ঘোরেন অভিনেত্রী। সেইসময় নিজের বিয়ে নিয়ে বেশ চর্চিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অবশ্য বলাই বাহুল্য, একজন বলি তারকা হিসেবে কখনোই চর্চার বাইরে ছিলেন না তিনি। তবে বর্তমান সময় দাঁড়িয়ে সারা বিশ্বের কাছে চর্চিত তিনি।

অভিনেত্রী এই মুহূর্তে আবারো চর্চার আলোয় উঠে এসেছেন নিজের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সূত্র ধরেই। ২০২২ সালের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হন অভিনেত্রী। জন্মের পর থেকেই নিজেদের সন্তানকে প্রিয়াঙ্কা ও নিক লাইমলাইট থেকে দূরেই রেখেছেন। তারা এখনই নিজেদের সন্তানকে চর্চার আলোতে নিয়ে আসতে চান না। তবে মালতির এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তাদের অগণিত ভক্তমহল। তবে এবার সেই অপেক্ষারই অবসান ঘটেছে। মালতির ঝলক মিলেছে নেটদুনিয়াতেই। অভিনেত্রী নিজেই তার মেয়ের সাথে শেয়ার করে নিয়েছেন ছবি, যার সূত্র ধরেই আপাতত মা ও মেয়ে রয়েছেন চর্চার আলোয়।

প্রায়ই প্রিয়াঙ্কা ও নিক নিজেদের মেয়ে মালতির সাথে কাটানো একাধিক মুহূর্তের ছবি ভাগ করে নেন গোটা নেটদুনিয়ার সাথে। তবে কোন ছবিতেই নিজেদের মেয়ের মুখ দৃশ্যমান রাখেননি তারা। স্পষ্ট কারণ তারা এখনই চর্চার আলোতে নিজেদের মেয়েকে নিয়ে আসতে চান না। তবে সম্প্রতি যে ছবির সূত্র ধরে চর্চায় রয়েছেন মালতি ও প্রিয়াঙ্কা, সেখানে তার মুখের অর্ধেক ঝলক মিলেছে। তাকে কোলে বসিয়েই ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি নিজের মেয়ের ছোট ছোট পা দুটিকে নিয়ে খেলতেও দেখা গিয়েছে তাকে। সেই ঝলকও রয়েছে সোশ্যাল মিডিয়াতেই। উল্লেখ্য আগস্ট মাসে এই ছবি শেয়ার করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে এই ছবিতে মালতির এক ঝলক মিললেও তার পুরো চেহারা সামনে আনেননি অভিনেত্রী। আপাতত এই ঝলকেই মুগ্ধ গোটা নেটদুনিয়া।

কয়েকদিন আগে নিজেদের বাড়িতে একটি পুজোর আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। সেখানে নিজেদের মেয়েকে সাথে নিয়েই পুজোতে বসেছিলেন তারা। নিজেদের মেয়ের সাথে একাধিক ছবিও তুলতে দেখা গিয়েছিল এই তারকা জুটিকে। সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ছবি শেয়ার করে নিলেও প্রতিটি ছবিতে নিজের মেয়ের মুখের উপর সাদা রঙের হার্ট ইমোজি বসিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তার থেকে আবারো সকলের কাছে স্পষ্ট এখনই তারা নিজেদের মেয়েকে প্রকাশ্যে আনতে চান না। মালতির ঝলক পেতে গেলে অগণিত নেটমহলকে অপেক্ষায় থাকতে হবে আরো।

খুব শীঘ্রই প্রিয়াঙ্কা চোপড়াকে ফারহান আখতারের ছবি ‘জি লে যারা’তে দেখা যাবে। অভিনেত্রী ছাড়াও এই ছবিতে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের দেখা মিলবে। এই মুহূর্তে সকল সিনেমাপ্রেমীরাই এই তিন বিগ বাজেটের অভিনেত্রীকে একইসাথে একই পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026