বিনোদন

সমুদ্রের ধারে মালতীর সাথে খালি পায়ে বর্ষবরণ প্রিয়াঙ্কার

নববর্ষ বরণের পরেও যেন রেশ যাচ্ছে না। নতুন বছর আগমনের এক সপ্তাহ পরেও সোশ্যাল মিডিয়া জুড়ে এখনও ভালোলাগা ও ভালোবাসার ছবি। অনেকেই শীতের মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়ছেন ছুটি কাটাতে। আমেরিকায় ছবিটা সামান্য হলেও এক। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বর্তমানে তিনি অভিনেত্রী হওয়ার পাশাপাশি হলিউডের প্রোডিউসার’স গীল্ড-এর সদস্যা। এই কারণে বেড়েছে দায়িত্ব। তবে এর মধ্যেই নববর্ষ বরণের জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছেন মেক্সিকোকে। তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas) ও একমাত্র কন্যাসন্তান মালতী মেরি (Malti Merry Chopra Jonas) ও মা মধু চোপড়া (Madhu Chopra)-কে নিয়ে তিনি পাড়ি দিয়েছেন মেক্সিকো।

সোশ্যাল মিডিয়া প্রিয়াঙ্কার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ। জীবনের বিভিন্ন মুহূর্ত ইন্সটাগ্রামে শেয়ার করেন তিনি। বাদ যায়নি মেক্সিকোয় ছুটি কাটানোর ছবিও। মেক্সিকোর কাবো সান লুকাস থেকে প্রিয়াঙ্কা অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন কয়েকটি ছবি ও ভিডিও। ছবিগুলিতে নিকের সাথে সমুদ্রের ধারে দেখা যাচ্ছে তাঁকে। প্রিয়াঙ্কার পরনে রয়েছে সাদা রঙের ফুলস্লিভ শার্ট ও ট্রাউজার। নিকও রয়েছেন ছুটির মেজাজে। তাঁর পরনে রয়েছে সবুজ-হলুদ রঙের ফুলস্লিভ শার্ট ও কালো ট্রাউজার। মাথায় রয়েছে সবুজ রঙের টুপি ও পায়ে সাদা স্নিকার্স। নিকের কোলে রয়েছে একরত্তি মালতী। তার পরনে রয়েছে লেপার্ড প্রিন্ট টপ ও কালো ট্রাউজার। সমুদ্রের হাওয়া অনায়াসেই নিজের চুলে মেখে এলোমেলো হয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা।

কখনও প্রিয়াঙ্কা, নিক ও মালতীকে একসাথে সমুদ্রের ধারে বসে থাকতে দেখা যাচ্ছে। কখনও মায়ের সাথে খালি পায়ে সি-বিচে দাঁড়িয়ে সমুদ্রকে উপভোগ করছে মালতী। সমুদ্রের ঢেউ ছুঁয়ে যাচ্ছে সি-বিচের সাদা বালি। আকাশে শেষ বিকালের আলো। এছাড়াও একটি ছবিতে দেখা যাচ্ছে, ক্লান্ত হয়ে প্রিয়াঙ্কার কোলে ঘুমিয়ে পড়েছে মালতী। কখনও প্রিয়াঙ্কা নিজে ছবি তুলেছেন তাঁর মায়ের সাথে। কখনও বা সমুদ্রের বুকে মা-বাবার কোলে চড়ে বোট চালাতে ব্যস্ত মালতী। আরও একটি ছবিতে নিক ও প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে ডিনারে যেতে। প্রিয়াঙ্কার পরনে রয়েছে ডিপ নেক কাটআউট ড্রেস। নিক পরেছেন কালো রঙের ফুলস্লিভ জ্যাকেট ও ট্রাউজার।

বাদ যায়নি প্রিয়াঙ্কা ও নিকের হেলদি ডাবের জল পানের ছবিও। ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা তাঁর অনুরাগীদের জন্য একটি সুন্দর 2024 কামনা করেছেন। অনুরাগীদের একাংশও তাঁকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026