বিনোদন

জানলায় বসে থাকা ক্ষুধার্ত হনুমানকে নিজের হাতে খাওয়ালেন টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও

টেলিটাউনের অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharya) বরাবর পশুপ্রেমী। 7 ই ফেব্রুয়ারি, রবিবার তাঁর বাড়ির রান্নাঘরের জানালায় হঠাৎই একটি হনুমান এসে বসে। সেইসময় প্রিয়াঙ্কা একটি ফ্রুট কেক কাটছিলেন। অনেকেই হনুমান এলেই ভয় পেয়ে যান। কিন্তু প্রিয়াঙ্কা এদিন একটুও ভয় না পেয়ে হনুমানটিকে তাঁর কাটা ফ্রুট কেকের কয়েকটি টুকরো খেতে দিলেন। হনুমানটিও তৃপ্তি সহকারে খেল। অসতর্কতায় হনুমানটির হাত থেকে কেকের টুকরো পড়ে গেলে সযত্নে টুকরোটি তুলে হনুমানের হাতে দেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শৈশবে আকাশ বাংলায় সম্প্রচারিত ‘আমাদের বাড়ি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। এরপর ‘তুমি আসবে বলে’, ‘সীমারেখা’, ‘মা’ প্রভৃতি সিরিয়ালের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের স্থান তৈরী করতে শুরু করেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার পিআর মূলতঃ তাঁর মা দেখেন। প্রিয়াঙ্কার মা অভিনয় জগতে প্রিয়াঙ্কাকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী। জনপ্রিয়তা ওয়েব সিরিজ ‘হোলি ফাক’-এ প্রিয়াঙ্কা অভিনীত ‘রাইমা’ চরিত্রটি দর্শকদের মন জয় করেছিল। এছাড়াও ‘ব‍্যোমকেশ’-এ তিনি পাশের বাড়ির ভীতু মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

এই মুহূর্তে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata chatterjee) প্রযোজিত ও জয়দীপ মুখোপাধ্যায় (Mukhopadhyay) পরিচালিত একটি সাসপেন্স থ্রিলার ফিল্মে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ফিল্মটিতে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari chakraborty), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), বনি সেনগুপ্ত (Bony sengupta)। ফিল্মে ঋতাভরীর বোনের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। চলতি বছরেই ফিল্মটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026