বিনোদন

জোটবদ্ধ হয়ে ময়দানে নামছে বলিউড, খোলা চিঠি গিল্ডের

সুশান্ত সিং রাজপুতের নারকীয় মৃত্যু তদন্ত করতে গিয়ে নানান ভয়ঙ্কর দিক উঠে আসে। কখনো উঠে আসে স্বজনপোষণ-এর মত ভারী শব্দ তো কখনো ড্রাগ লেনদেন নিয়ে ও নিষিদ্ধ মাদকের যথেচ্ছ ব্যবহার নিয়ে কালিমালিপ্ত হতে হয় বলিউডকে। ইতিমধ্যে, বলিউড কুইন করণ জোহার কে প্রায় কোণঠাসা করে জানান যে এই ব্যক্তি হল নাটের গুরু। করণের হাউস পার্টিতে মাদকের যথেচ্ছ ব্যবহার হয় এবং বলিউডের তাবড় তাবড় পরিচালকরা সবসময় স্টারকিড-দের অভিনয়য়ের সুযোগ পাইয়ে দেন। ফলে বঞ্চিত হতে হয় প্রতিভাবানদের। তবে কঙ্গনা যেই বড় আরোপ দেন তা হল, বলিউডের ৭০ শতাংশ ব্যক্তিত্ব ড্রাগে আসক্ত। তিনি কিছু নাম সরাসরি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি মুম্বাইক পাকিস্তান-অধিকৃত কাশ্মীর বলেও তোপ দাগেন অভিনেত্রী। বিরোধ বাধে শিবসেনার মুখপাত্রের সঙ্গেও।

এরকমই নিত্য নতুন অভিযোগ, পরস্পরের প্রতি দোষারোপ ও নেতিবাচক চর্চার কেন্দ্র হয়ে উঠেছে বি টাউন। তাই এবারে সরব হয়েছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী। যেভাবে ইন্ডাস্ট্রির ইমেজকে প্রশ্নচিহ্নের মুখে রাখা হয়েছে সেহেতু এর প্রতিবাদস্বরূপ শুক্রবার একটি খোলা চিঠি প্রকাশ করল প্রোডিউসর্স গিল্ড অব ইন্ডিয়া। কি ছিল সেই চিঠিতে?

“এক প্রতিশ্রুতিমান তরুণ অভিনেতার অকালমত্যুকে হাতিয়ার করে ফিল্ম ইন্ডাস্ট্রি ও তার সদস্যদের প্রতি তীব্র আক্রমণ নেমে এসেছে সাম্প্রতিক অতীতে। বাইরের লোকের কাছে এমন ভাবে ইন্ডাস্ট্রিকে তুলে ধরা হচ্ছে, যাতে এক ভয়ঙ্কর ইমেজ গাঁথা হয়ে যাচ্ছে লোকের মনে। অথচ তা সত্যি নয়, সত্যির অপব্যাখ্যা।”

গিল্ডের বক্তব্য অনুযায়ী, “দেশের মানুষকে বিনোদন জোগানো, বিভিন্ন প্রান্তের প্রতিভার সম্মেলন ও বিকাশ, যে কোনও জাতীয় বিপর্যয়ে দেশের পাশে দাঁড়ানোর মতো কাজও এই ইন্ডাস্ট্রিই করে এসেছে। সম্পূর্ণ বাইরে থেকে এসেও বহু প্রতিভাবানশিল্পী এখানে কাজ করে থাকেন, যাঁরা ইন্ডাস্ট্রির স্তম্ভ। এই কঠিন সময়ে একে অন্যের প্রতি বিষোদ্‌গার না করে আমাদের উচিত পরস্পরের পাশে থাকা।”

গিল্ডের এই ট্যুইটে রি-ট্যুইট করেছেন বি টাউনে অনেক অভিনেতা ও অভিনেত্রী- একতা কপূর, দিয়া মির্জ়া, অভিষেক বচ্চন, ফারহান আখতার, সোনম কপূর, সুজয় ঘোষ, রাকেশ ওমপ্রকাশ মেহরা -সহ ইন্ডাস্ট্রির অনেকেই। চলুন দেখে নিই সোনাম কাপুরের রি-ট্যুইট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026