টলিউড

Prosenjit-Rituparna-Vijayta: নতুন চমক ইস্মার্ট জোড়িতে, প্রথমবার একই মঞ্চে প্রসেনজিৎ-ঋতুপর্ণা -বিজয়েতা

গত কয়েকমাস ধরে স্টার জলসার পর্দায় সুপারস্টার জিৎ সঞ্চালিত নন-ফিকশন গেম রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’ মন জিতে নিয়েছে দর্শকদের। এই শোতে দর্শকরা তাদের নিজেদের প্রিয় তারকাদের পেয়েছেন নতুন রূপে। একাধিক মজার খেলার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এই শো। “ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে”, নিজের অভিনীত ছবির এই ভালোবাসার মন্ত্রকে সঙ্গী করেই অভিনেতা সঞ্চালক হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই শো।

এই রিয়্যালিটি শোয়ের প্রতি এপিসোডেই থাকে নতুন নতুন চমক। সম্প্রতি আসন্ন এপিসোডেও প্রতিযোগীদের জন্য থাকছে বড় চমক। একই মঞ্চে উপস্থিত থাকবে বাংলা চলচ্চিত্র জগতের তিন তারকা। ‘অমর সঙ্গী’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’এর হিট জুটি উপস্থিত থাকবে একই মঞ্চে। এই মঞ্চে তাদের নাচতেও দেখা যাবে।

আসলে ‘ইস্মার্ট জোড়ি’র এক বিশেষ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে টেলিভিশনের পর্দায়। যেখানে একই সাথে একই মঞ্চে উপস্থিত থাকতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিজয়েতা পন্ডিতকে। একটা সময় প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিই রাজ করত দর্শকদের মনে। পাশাপাশি ‘অমর সঙ্গী’র প্রসেনজিৎ-বিজয়েতার হিট জুটি আজও মানুষের মনে রয়ে গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ছবির গানের সাথেই অভিনেত্রীদের সাথে নাচতে দেখা যাবে এই ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে। উল্লেখ্য, অমর সঙ্গী স্পেশাল এপিসোডেই দেখা মিলবে এই তিন তারকা’র। আপাতত, সেই এপিসোডের অপেক্ষায় দর্শকমহল। শেষপর্যন্ত সেরা অমর সঙ্গী জুটির খেতাব কার মাথায় ওঠে! সেটাই দেখার। প্রতি শনি-রবি স্টার জলসার পর্দায় রাত ৯.৩০’এ সম্প্রচারিত হয় এই নন-ফিকশন রিয়্যালিটি শো। সম্ভবত পরের সিজন থেকে সাধারনেরাও অংশ নিতে পারবেন এই শোতে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026