বিনোদন

Rachna-Prosenjit: এবার ছোটপর্দায় ফিরছেন রচনা-প্রসেনজিৎ জুটি

দীর্ঘ ১১ বছর পর একইসাথে ছোটপর্দায় দেখা যাবে রচনা ব্যানার্জী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এদিন তারা একসাথে ফেসবুক লাইভে এসে চমকে দিয়েছেন নেটিজেনদের। জানিয়েছেন সুখবরের কথা। আগামী ১৪’ই জুন টেলিভিশনের পর্দায় থাকছেন তারা, সেকথা স্পষ্ট জানালেন এই অনস্ক্রিন তারকা জুটি। তারা একসাথে লাইভে আসতেই মুহূর্তে তার ভিউজ পৌঁছে যায় কয়েক হাজারে। এই তারকা-জুটির ভক্তদের জন্য এটা যে সত্যিই চমক ছিল, তা বলাই বাহুল্য।

চলতি মাসের ১৭’ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সৌভিক কুন্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’। একেবারে বাবা মেয়ের গল্প এটি। তাদের একসাথে দিন কাটানোর গল্প বলবে এই ছবি। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে মুখ্য ভূমিকায় অর্থাৎ বাবা মেয়ের চরিত্রে দেখা যাবে। সম্প্রতি সেই ছবির প্রচারের খাতিরেই রচনা ব্যানার্জী দ্বারা সঞ্চালিত জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন টলিউডের বুম্বাদা। এদিন মঞ্চে প্রতিযোগীদের আসনে বাবা মেয়েদেরই দেখা যাবে। এই এপিসোড আগামী ১৪’ই জুন টেলিভিশনের পর্দায় টেলিকাস্ট হবে। আর সেই সুখবর জানাতেই এদিন একসাথে লাইভে দেখা গিয়েছিল প্রসেনজিৎ ও রচনাকে।

এদিন লাইভে অভিনেতা নিজেই জানান তারা একসাথে প্রায় ৩৫’টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। যারা তাদের একসাথে পর্দায় দেখতে পছন্দ করেন তাদের জন্য ১৪’ই জুন জি বাংলার পর্দায় যে এক বড় চমক থাকবে, তা তারা স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন। সেদিনের এপিসোডে প্রতিযোগীদের সাথে রচনা ব্যানার্জীর পাশাপাশি থাকবেন অভিনেতাও। অভিনেতার পাশাপাশি অভিনেত্রীও সকলের উদ্দেশ্যে বলেন, আগামী ১৭’ই জুন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে আসতে হবে সকলকে। পাশাপাশি অভিনেতা লাইভেই জানান, ‘দিদি নম্বর ১’এর মঞ্চে আসতে পেরে বেজায় খুশি। এই মঞ্চে নিজের পুরনো সহ-অভিনেত্রীর সাথে সময় কাটাতে পেরেও খুশি অভিনেতা। জি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকেই এদিন লাইভে আসতে দেখা গিয়েছিল তাদের। সেই লাইভ ভিডিও এখন ভাইরাল। সম্প্রতি এই লাইভ দেখার পর থেকেই ১৪’ই জুনের অপেক্ষায় ভক্তরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026