বিনোদন

Prosenjit Chatterjee: ছেলে মিশুকের জন্মদিনে একগুচ্ছ থ্রোব্যাক ছবি শেয়ার করলেন অভিনেতা প্রসেনজিৎ

গতকাল ছিল টলিউডের ইন্ড্রাস্টি ওরফে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুকের জন্মদিন। আর নিজের ছেলের জন্মদিন উদযাপনের একগুচ্ছ থ্রোব্যাক ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছ্রন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। করোনা আবহে নিজের বাড়িতেই ঘরোয়া পরিবেশে আর ঘরোয়াভাবে নিজের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন করেছিলেন টলিউডের মোস্ট হ্যাপিনিং কাপল প্রসেনজিৎ এবং অর্পিতা চট্টোপাধ্যায়।

আর সেই সব ছবি অভিনেতা সামাজিক মাধ্যমে শেয়ার করতেই আবেগে ভাসলেন সকল অনুরাগীরা। অভিনেতার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, এই উৎসবের বাড়িতে এখন মিশুকের জন্মদিনের ঘরোয়া পার্টি। মিশুকের সামনে রাখা হয়েছে দু’টি সুন্দর কেক। অভিনেতার ফুটবলপ্রেমী ছেলের মিশুকের জন্য রয়েছে একটি সুন্দ ফুটবল কেক। ৬ জানুয়ারি সকালে সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মদিনের একগুচ্ছ ছবি শেয়ার করে প্রসেনজিৎ ক্যপশানে লেখেন, ‘শুভ জন্মদিন মিশুক। তোমার জন্মদিনে ফিরে দেখা কিছু সুন্দর মুহূর্ত। যেমন সুন্দর তোমার মন, তেমনটাই থাকুক চিরকাল।’ এরপরেই প্রসেনজিৎ-পুত্রকে নেটমাধ্যমে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়েছেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব।

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, গাঢ় নীল রঙের জ্যাকেটে দেখা যায় বার্থ ডে বয়কে। আর ছেলের জন্মদিনের জন্য জলপাই রঙের শীতপোশাক বাছাই করে নিয়েছিলেন ‘বুম্বাদা’। এদিন নীল ডেনিম আর গোলাপি সোয়েটার টপে ধরা দেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। মিশুককে কেক খাইয়ে দেওয়া থেকে জন্মদিনের নানান টুকরো মুহূর্ত ফুটে উঠেছে ছবিতে। পড়াশুনোর জন্য এই মুহূর্তে বিদেশে থাকে মিশুক। তাই এ বছরের জন্মদিন বাবা-মায়ের সঙ্গে কাটাতে পারেনি। তবে ছেলের জন্মদিনের পুরোনো স্মৃতিতে ভাসলেন অভিনেতা।

উল্লেখ্য, ফুটবল খেলতে খুব ভালোবাসেন মিশুক। মিশুকের গোটা পরিবার তথা বাবা মা টলিউড ইন্ডাস্ট্রিতে দশকের পর দশক রাজত্ব করলেও, তাঁর ভালোবাসা শুধুই ফুটবল। এমনকী ভবিষ্যতে নাকি সে একজন ফুটবলার হতে চায়। জাতীয় দলের হয়ে খেলতেও চায়। পেশা হিসাবে ফুটবলকেই বাছাই করতে চায়। আর ভবিষ্যতের জন্য এখন থেকে সমস্ত প্রস্তুতিও নিচ্ছে তার জন্য। এ বিষয় নিয়ে মিশুকের গোটা পরিবারও দারুণ খুশি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জানিয়েছেন, ‘আমি ভীষণ খুশি, আমার ছেলে পেশায় একজন খেলোয়াড় হতে চায়। এতে আমার বাবাও ভীষণ খুশি।’

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026