টলিউড

Prosenjit weds Rituparna: পাকা হল বিয়ের তারিখ, বছর শেষেই এক হবে চার হাত

মিডিয়ার পাতায় এখন টলি পাড়ার অন্যতম হিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ার পাতায় বিয়ের নিমন্ত্রণ সেরেছিলেন ছবির কলাকুশলীরা। সেখানে লেখা ছিল,

“সবিনয় নিবেদন,

মহাশয় /মহাশয়া

বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে- প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয় ।
ইতি,
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ঋতুপর্ণা সেনগুপ্ত”

এরপর খুব সম্প্রতি তাদের শেয়ার করা আরো একটি ভিডিও নিয়ে চর্চা হয়েছিল, যেখানে বিয়ের দিন ঠিক করা নিয়ে তুমুল তোড়জোড় দেখা গেছিলো। ভিডিওতে বিয়ের দিন ঠিক করার জন্য ঋতুপর্ণার সাথে হম্বিতম্বির সাথে কথা বলতে দেখা গিয়েছিলো প্রসেনজিৎকে। তবে এবার সত্যি সত্যিই ঠিক হয়ে গেল বিয়ের তারিখ। বছর শেষেই ঠিক হল বিয়ের দিন। আগামী ২৫’শে নভেম্বরই এক হবে চার হাত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সে খবর জানালেন অভিনেতা।

সম্রাট শর্মার আগামী ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা’। আর সেই ছবির প্রচারের খাতিরেই এমন অভিনব প্রচেষ্টা কলাকুশলীদের। পল্লবী চট্টোপাধ্যায়ের ঘটখালীতেই সম্পন্ন হবে এই বিয়ে। আর তাদের বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন তাদের ম্যানেজাররা, মোহর ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দ করেন দর্শকরাও। খুব শীঘ্রই আদ্যোপান্ত একটি মজার ছবি নিয়ে হাজির হতে চলেছে এই জুটি। জানা গেছে, আসন্ন এই ছবিতে মুখ্য চরিত্র হিসেবে দুই নতুন মুখের দেখা মিলবে। ছোটপর্দার পরিচিত মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায় ও ঋষভ বসুর। ছবির বেশিরভাগ অংশটা জুড়েই থাকতে চলেছেন তারা। তবে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে ছবিতে অভিনয় করতে দেখা যাবে কিনা! সে প্রসঙ্গে এখনো মুখে কুলুপ সকলের। যে ছবির প্রচার এতো অভিনব হতে পারে পর্দায় তার উপস্থাপনা যে আরো বেশি আকর্ষণীয় হতে চলেছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আপাতত ছবির প্রচারের অভিনবত্বে কৌতুহলী দর্শকরাও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026