নিউজ

বনধকে ঘিরে গন্ডগোল সকাল থেকেই, ব্যাপক প্রভাব বাংলায়

দীর্ঘদিন পর বামেদের ডাকা বনধে ব্যাপক সাড়া মিলতে শুরু করেছে বাংলায়। সকাল থেকেই বনধের সমর্থনে পথে নেমেছে বামেরা। ইতিমধ্যে বেশ কিছু জায়গা থেকে গন্ডগোলের খবর পাওয়া গেছে। বেশ জায়গায় আটকে পড়েছে ট্রেনও।

কলকাতা ও কলকাতা শহরতলিতে বনধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। সরকারি নির্দেশ থাকায় পথে বেরিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের। রাস্তায় গণ পরিবহন ব্যবস্থা সকাল থেকেই অমিল। যার ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

আরও পড়ুন : সরকারি কর্মীরা বনধে যোগদান করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, জানাল কেন্দ্র

এদিকে ট্রেন লাইনে বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। হৃদয়পুরে লোকালের নীচে ৩ টি বোমা পাওয়া গেছে। ট্রেন থেকে আতঙ্কিত যাত্রীদের নামাতে হিমশিম খেতে হচ্ছে জিআরপিকে। আবার শিয়ালদা দক্ষিণ শাখায় ও মেন লাইনের রেল লাইনে কলাপাতা রেখে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় বনধ সমর্থকরা। শিয়ালদা দক্ষিণের ক্যানিং ও শিয়ালদা মেনের হালিশহর ও শ্যামনগর স্টেশনে রেল লাইনের তারে কলাপাতা জড়িয়ে দেয় বনধের সমর্থকরা। আপাতত এই দুই শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ইতিমধ্যে বনধের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় পথে নেমেছে সিপিআইএম। বনধের সমর্থনে যাদবপুরের বিভিন্ন জায়গায় মিছিল শুরু করেছে তারা।

Anirban Kundu

Recent Posts

২৫ কোটির তারকা বল করলেন না! বিস্ফোরক ব্যাখ্যা রাহানের, চোট নিয়েও বড় আপডেট

আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…

March 30, 2026

সাইকেলের দামে স্কুটার! এক চার্জে ৬০ কিমি চলবে, Ujaas-এর এই মডেলেই বাজিমাত

ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…

March 30, 2026

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026