সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে বিক্ষোভে সামিল বিক্ষোভকারীদের পাকিস্তানে চলে যেতে বলে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশ পুলিশের এক সুপারিনটেনডেন্ট। একটি ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে। সেখানে দেখা গেছে যে এক পুলিশ আধিকারিক একদল মুসলিমদের পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।
ভিডিওতে পুলিশ সুপারিনটেনডেন্ট অখিলেশ নারায়ণ সিংকে গত ২০ ডিসেম্বর মেরটে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী মুসলিমদের পাকিস্তানে চলে যাওয়ার নির্দেশ দিতে দেখা গেছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি বিবৃতিতে পুলিশ সুপারিনটেনডেন্ট অখিলেশ নারায়ণ সিং বলেছেন, ভিডিওটিতে যা কিছু শোনা গেছে সব সত্যি। বিক্ষোভকারীরা ওই সময় ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল এবং পাকিস্তানপন্থী স্লোগান দিয়ে বলছিল, ‘পাকিস্তান জিন্দাবাদ’।
আরও পড়ুন : রেকর্ড শীত দিল্লীতে, ২.৪ ডিগ্রি সেলসিয়াসে নামল তাপমাত্রা
‘জবাবে আমি তাদেরকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, যার সমর্থনে তারা স্লোগান দিচ্ছিল,’ বলেছেন পুলিশ সুপারিনটেনডেন্ট। তারা এই দেশে বাস করে কেনো পাকিস্তানের সমর্থনে স্লোগান দেবে, প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে, কেউ যদি তার দেশকে ভালবাসে তারা এই ধরনের স্লোগান সহ্য করতে পারবে না। মেরঠ সিটির সমাজবাদী পার্টির বিধায়ক রফিক আন্সারি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এই কাজের নিন্দা জানিয়ে বলেছেন, ‘তার পদমর্যাদার একজনের রাগের মাথায়ও এই জাতীয় বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা উচিত।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…