ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PF: বিয়ের জন্য অগ্রিম টাকা তুলতে পারবেন এই ব্যক্তিরা, তবে একটি শর্ত আপনার জন্য দরকার

ভারতের ভবিষ্য নিধি তহবিল ভারতের কর্মরত লোকেদের জন্য সঞ্চয়ের সবথেকে ভালো কয়েকটি উপায় এর মধ্যে একটি। কোন একজন কর্মরত ব্যক্তির মূল বেতনের একটি অংশ ও তার পিএফ তহবিলে জমা হয় এবং এই পরিমাণের উপর সরকারের তরফ থেকে বার্ষিক নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। আপনাদের জানিয়ে রাখি, সরকার চলতি অর্থবছরের জন্য প্রভিডেন্ট ফান্ডে আমানতের সুদের হার বৃদ্ধি করেছে। ২০২২-২৩ আর্থিক বছরে এই মুহূর্তে প্রভিডেন্ট ফান্ড একাউন্টধারীরা ৮.১৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। ২০২১-২২ এর মার্চ মাসে প্রভিডেন্ট ফান্ড দপ্তর সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করেছিল। কিন্তু এবারে আবার পরিবর্তন হয়েছে সুদের হার। এবার থেকে কর্মরত ব্যক্তিরা একটু বেশি সুদ পেয়ে যাবেন তাদের প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকার পরিপ্রেক্ষিতে। প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারীরা সহজেই তাদের একাউন্টে জমা করা টাকা তুলতে পারেন। ইপিএফও সদস্যরাও তাদের বিয়ের জন্য তহবিল থেকে অগ্রিম উত্তোলন করতে পারেন।

কত টাকা তোলা যাবে?

ইপিএফ অনুসারে সদস্যরা তাদের বিয়ের জন্য তাদের তহবিল থেকে অগ্রিম উত্তোলন করতে পারেন। তার পাশাপাশি মেয়েরা অথবা ছেলের বিয়ের জন্যেও অগ্রিম টাকা তুলতে পারা যায়। ভাই বা বোনের বিয়ের জন্যেও প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে অগ্রিম টাকা তোলা যায়। তবে সেই টাকার পরিমাণ কিছুটা কম হয়। তবে মনে রাখতে হবে সদস্যরা থাকলে তহবিল থেকে জমাকৃত অর্থের সুদ সহ মাত্র ৫০ শতাংশ টাকা তুলতে পারেন। তবে এর জন্য প্রভিডেন্ট ফান্ডের সদস্যপদ ৭ বছরের জন্য থাকতে হবে।

অনেক ইপিএফও সদস্যকে মনে রাখতে হবে বিয়ে এবং শিক্ষার জন্য তিনবারের বেশি অগ্রিম উত্তোলন করা কিন্তু যাবে না। ঘরে বসে আপনি সহজেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আপনি অনলাইনে টাকা তুলতে পারেন। অনলাইনে টাকা তোলার প্রক্রিয়াটাও অত্যন্ত সহজ। অনলাইনে টাকা তোলার জন্য আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা একটি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থাকতে হবে। এর সাথেই আপনার কাছে একটি সক্রিয় UAN নম্বর থাকতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026