দেখতে দেখতে ২০ দিন হয়ে গেল নুসরত মা হয়েছেন। ফুটফুটে রাজপুত্রের মা হলেন অভিনেত্রী তথা সাংসদ। ছেলেকে আদর করে নাম দিয়েছেন ঈশান। ছেলেকে সামালাতেই এখন সারাটা দিন কাটছে নুসরত জাহানের। নায়িকা আগেই জানিয়েছেন, তাঁর রাতের ঘুম উড়েছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ছোট্ট ছেলে আসাতে যেমন অভিনেত্রীর দায়িত্ব বেড়েছে তেমনই প্রতিদিন ছেলের কাছ থেকে নিত্য-নতুন জিনিস শিখছেন তিনি। দিন যত যাচ্ছে ছোট্ট ঈশান একটু একটু করে বড় হচ্ছে তেমনই মা হিসাবে অভিজ্ঞ হচ্ছেন সাংসদ তথা অভিনেত্রী।
উল্লেখ্য, গত জুন মাসে নুসরত মা হতে চলেছেন, এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল সমালোচনা। তখনই প্রশ্ন আসে এই সন্তানের পিতৃপরিচয় কি? সেই সময় নুসরতের প্রাক্তন এই শিশুর বাবা নন বলে স্পষ্ট জানান। অন্যদিকে নিখিলের সঙ্গে নিজের সম্পর্ককে সহবাসের নাম দিয়েছিলেন নুসরত। তবে সেই সময় নিজের সন্তানের আসল পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা থাকে। তবে হাজার বিতর্কের মাঝে অন্তঃসত্ত্বা নুসরতকে সারাক্ষণ আগলে রেখেছিলেন তাঁর বর্তমান সহবাস সঙ্গী যশ দাশগুপ্ত।
কিন্তু যশই নুসরতের সন্তানের আসল বাবা কিনা সেই নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি নুসরত বা যশ। তবে গতকাল সেই জট ও খুলে যায়। একটি বার্থ সার্টিফিকেট বলে দিল ঈশানের বাবা কে? বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা রয়েছে যশ দাশগুপ্তর আসল নাম। কয়েকমাস ধরে দুজনে সরাসরি কিছু না বললেও সকলেই আন্দাজ করেছিলেন ঈশানের বাবা আর কেউ নন অভিনেতা যশ দাশগুপ্ত। এবার তা প্রমাণিত হলো সরকারি কাগজে-কলমে। জন্মের শংসাপত্রে নুসরত জাহান রুহির পুত্র সন্তান ঈশানের পুরো নাম লেখা রয়েছে ঈশান জে দাশগুপ্ত।
তবে যশই নুসরতের সন্তানের বাবা এই তথ্য সামনে আসার পরেও তোলপাড় হয়ে গিয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া। অনেকেই নুসরতকে কটাক্ষ করে বললেন ‘তবে এতোদিন মিথ্যে মিথ্যে নিজেকে সিঙ্গল মাদার বলে দেখনদারির কী খুব দরকার ছিল? অনেকের মন্তব্য এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে বাহবা কুড়োচ্ছিলেন নুসরত। আবার অনেকে নুসরতের পক্ষে হয়ে বলছেন, নুসরত তো কোনওদিনই দাবি করেননি তিনি সিঙ্গল মাদার। শুধু নিজের সন্তানের পিতৃপরিচয় সামনে আনতে চাননি এতোদিন।
এই তর্ক-বিতর্ক নিয়ে এখন গোটা সোশ্যাল মিডিয়া৷ তবে এর মাঝেই নতুন মাম্মা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করেন নুসরত। তিনি লালের উপর সাদা হরফে লিখেছেন-‘তুমি সকলকে খুশি করে চলতে পারো না, তুমি কোনও নিউটেলা জার নও’। শুধু আজ নয় গতকাল রাতেও একটি ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করেছিলেন নুসরত। সেখানে লেখা রয়েছে, ‘একমাত্র তোমার বালিশই জানে তোমার গল্পের প্রকৃত স্বরূপ, অন্য কেউ তা বুঝবে না’।
Zach Galifianakis is trading punchlines for plants in his new Netflix series This is a…
BTS is officially returning to late-night television. The Grammy-nominated K-pop supergroup will appear on The…
BritBox’s new drama The Lady revisits the extraordinary and tragic life of Jane Andrews, once…
Leah McSweeney’s legal battle against Bravo and Andy Cohen has taken a significant step forward.…
Pearl Jam is moving forward after the unexpected exit of longtime drummer Matt Cameron, who…
Fresh off winning three Oscars for his film Frankenstein, Guillermo del Toro has surprised fans…