Puja Banerjee: টেকেনি প্রথম বিয়ে, মা হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছে বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি (PHOTO)

পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগৎ-এর পরিচিত মুখ। ২০২১’এই স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিতও ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগৎ’এর অনেকেই। সেইসমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়, তার ঝলক অবশ্য অভিনেত্রীর নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই মিলবে। ছেলে কৃশিভকে নিয়েই সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি। খুব স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নজর কেড়েছিল সকলের।

৬’ই ফেব্রুয়ারি ৩৬’শে পা দিয়েছেন এই পূজা ব্যানার্জী। সোশ্যাল মিডিয়ার পাতায় জন্মদিনের দিন একাধিক পোস্টও শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, যার কোনটাই নজর এড়ায়নি নেটনাগরিকদের। পরিচালক রাজা চন্দ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেও এদিন কাজ করেছিলেন অভিনেত্রী। সেই ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। এদিন তারকা থেকে সাধারণ সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অভিনেত্রীকে। সেই ঝলকও রয়েছে নেটদুনিয়ায়।

জানা যায়, মাত্র ১৫ বছর বয়সেই প্রেম করে বাড়ি ছেড়েছিলেন অভিনেত্রী। তখন তার মনে হয়েছিল তিনি ঐ মানুষটিকে ছাড়া থাকতে পারবেন না। তবে পরবর্তীকালে তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন।

 

পরে অভিনেত্রী হিসেবে নিজের জীবন শুরু করেন তিনি। হিন্দি, বাংলা, দক্ষিণীর পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি। দক্ষিণী ছবিতে সফলতাও অর্জন করেছিলেন তিনি। উল্লেখ্য, লকডাউনের সময়ই ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছিলেন পূজা ব্যানার্জী। যার ছয়মাসের মধ্যেই মা হয়েছিলেন তিনি। এই মুহূর্তে নিজের কাজ ও সংসার নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী, যার একাধিক ঝলক রয়েছে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026