বিনোদন

পুত্র সন্তান জন্ম দেওয়ার পর আরও হট হলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি, মুহূর্তে ভাইরাল ছবি

সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। এবার পূজা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর পোস্ট-প্রেগন‍্যান্সি ফটো। তাঁর এই ছবিটি পোস্ট করতেই দ্রুত তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিতে গোলাপি রঙের পোশাকে অপূর্ব সুন্দরী লাগছে পূজাকে। তাঁর মাতৃত্ব পরবর্তী এই রূপ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

কিছুদিন আগেই জন্ম হয়েছে পূজা ও কুণালের পুত্রসন্তানের। পুজা ও কুণাল তাঁদের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও সন্তানের মুখের স্হানে তাঁরা একটি ইমোজি বসিয়ে দিয়েছিলেন। পূজা ও কুণাল জানিয়েছেন, কিছু পারিবারিক অনুষ্ঠানের পরে তাঁরা পুত্রসন্তানের সম্পূর্ণ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। পূজা ও কুণালের পুত্রসন্তানটি জন্মের পর তার শ্বাসকষ্টজনিত সমস্যা ধরা পড়ে। ফলে শিশুটিকে বিশেষ চিকিৎসার জন্য নার্সিংহোমের আলাদা কেবিনে রাখা হয়েছিল। এইসময় পূজা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরবর্তীকালে শিশুটি সুস্থ হলে তাকে পূজা ও কুণালের হাতে তুলে দেওয়া হয়। পূজা ও কুণাল সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পর এই ঘটনা ইন্সটাগ্রামে শেয়ার করেন।

জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’ র সেট থেকে পরিচয় হয়েছিল অভিনেত্রী পূজা ব্যানার্জি ও অভিনেতা কুণাল বর্মার। পরবর্তীকালে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। নয় বছরের বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর 2017 সালের 16 ই অগষ্ট পূজা ও কুণালের এনগেজমেন্ট হয়। 2019 সালে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা। চলতি বছরে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা অতিমারীর কারণে পূজা ও কুণাল তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে। তাঁদের এই উদ্যোগ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। সম্প্রতি পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ -তে মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন। কিন্তু তিনি হঠাৎ এই সিরিয়ালটি ছেড়ে দিলে নেটিজেনরা প্রশ্ন তোলেন। তবে গত 15 ই অগষ্ট পূজা ও কুণাল তাঁদের একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় যাতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যায়। ফলে পূজার অনুরাগীরা তাঁর সিরিয়াল ছেড়ে দেবার কারণ বুঝতে পারেন এবং তাঁকে শুভেচ্ছা জানান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026