বাবা মেয়ের লিপলক নিয়ে ইন্টারনেট তোলপাড়, মহেশ ভাট বললেন, “পূজা যদি না আমার মেয়ে হত….”

Puja and Mahesh Bhatt Liplock: গ্ল্যামার ওয়ার্ল্ড এবং কন্ট্রোভার্সি যেন একই মুদ্রার দুই পিঠ। মাঝে মাঝেই বলি টাউনে বিভিন্ন সম্পর্কের বিতর্ক চর্চার কেন্দ্রবিন্দুতে আসে। বিশেষ করে এমন বিতর্কের চোরাগলিতে অনেকবারই আটকে গিয়েছিলেন বিখ্যাত সিনেমা পরিচালক মহেশ ভাট। তাঁর পরিচালিত একাধিক সিনেমা সুপারহিট হলেও, নিজের ব্যক্তিগত জীবনে অনেক বিতর্কের শরিক হয়েছিলেন তিনি। তার মধ্যে একটি বিতর্ক হল নিজের মেয়েকে চুমু খাওয়া এবং অনক্যামেরা তাঁকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করা। শুনে অবাক লাগলেও, এমনটাই সত্যি হয়েছিল।

মহেশ ভাটের সর্বজ্যেষ্ঠ কন্যা পূজা ভাটের কথা বলা হচ্ছে এই প্রতিবেদনে। ছোট থেকেই বাবা মহেশ ভাটের সাথে বেশ নিবিড় সম্পর্ক ছিল তার। তাঁরা একসাথে অনেক সিনেমাতেই পরিচালনার কাজ করেছেন। এছাড়াও মেয়ের সাথে এমনই সম্পর্ক ছিল যে মহেশ ভাট একটি ম্যাগাজিনের শুটিংয়ে মেয়ে পূজা ভাটকে কোলে বসিয়ে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়েছিলেন। এছাড়াও সাক্ষাৎকারে বলেছিলেন, “পূজা যদি আমার মেয়ে না হতো, তাহলে ওকে বিয়ে করতে কোনো সমস্যা হতো না।”

৮০ এর দশকে ম্যাগাজিনের কভারে বাবা মেয়ের চুমুর দৃশ্য দেখে আঁতকে উঠেছিল আট থেকে আশি সকলেই। সমালোচনার ঝড় উঠেছিল দেশজুড়ে। শেষপর্যন্ত প্রাণ সংশয় এর হুমকি পেয়ে মহেশ ভাট গোটা ঘটনার জন্য সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তবে সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। মহেশ ভাট বা পূজা ভাটের প্রসঙ্গ এলেই সেই ম্যাগাজিন কভারের কথা সবার আগে উঠে আসে।

প্রসঙ্গত উল্লেখ্য, মহেশ ভাট বিয়ে করেছিলেন তার প্রেমিকা কিরণ ভাটকে। বিয়ের পর এই দম্পতির দুটি সন্তান হয়, রাহুল ভাট এবং পূজা ভাট। খবর অনুযায়ী, বিয়ের পরপরই পারভীন বাবির সঙ্গে মহেশ ভাটের সম্পর্ক শুরু হয়। এইজন্য কিরণের সাথে সম্পর্ক ছিন্ন হয় মহেশের। এরপর আবার মহেশ ভাট সোনি রাজদানকে বিয়ে করেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026