কিছুদিন আগেই 2021-এ পদার্পণ করেছে সমগ্র পৃথিবী। প্রত্যেকটি মানুষ নিজের নিজের মতো করে সেলিব্রেশন করছেন। অভিনেত্রী মোনালিসা (Monalisa)ও অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee) সেলিব্রেশন করলেন ‘জিঙ্গল বেল’ যুগলবন্দি নাচ করে। মোনালিসা ও পূজা দুজনেই সমানতালে নেচেছেন ‘জিঙ্গল বেল’-এর সাথে। মোনালিসা ও পূজার নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে মোনালিসার পরনে রয়েছে কালো রঙের ফুল স্লিভ শর্ট ড্রেস। তবে পূজার পরনে ছিল সাদা রঙের ফ্লেয়ারড পালাজো এবং গ্রে রঙের টি-শার্ট।
সম্প্রতি মা হয়েছেন পূজা। মা হওয়ার আগে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। মা হওয়ার আগের রাতের ছবিও শেয়ার করেছিলেন পূজা ও কুণাল(kunal verma)। মা হওয়ার আগের রাতে কার্যত জেগেই কাটিয়েছিলেন পূজা ও কুণাল। প্রথম সন্তানের বাবা-মা হওয়ার আনন্দ ছিল তাঁদের মধ্যে। পরের দিন হাসপাতালে ভর্তি হন পূজা। কিন্তু কুণালকে করোনা অতিমারীর কারণে অনুরোধ করা সত্ত্বেও লেবার রুমে ঢুকতে দেওয়া হয়নি। পূজা একটি পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পর থেকেই শিশুটির শ্বাসনালিতে সমস্যা ছিল। ফলে শিশুটিকে বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালের আলাদা রুমে রাখা হয়। এই ঘটনায় পূজা ও কুণাল ভেঙে পড়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি সুস্থ হলে তাকে পূজা ও কুণালের হাতে তুলে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে ইন্সটাগ্রামে পূজা এই ঘটনা শেয়ার করেন। নেটিজেনরা ও সেলিব্রিটিরা পূজাকে মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। গর্ভবতী হওয়ার কারণে পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ ছেড়ে দিয়েছিলেন।
মোনালিসা বলিউডে ডেবিউ করেন ‘ব্ল্যাকমেল’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। অপরদিকে টলিউড থেকেও আসতে থাকে কাজের সুযোগ। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-এ ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন মোনালিসা। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নজর-2’। এই সিরিয়ালে মোনালিসার অভিনয় প্রশংসিত হয়েছিল। প্রসঙ্গত মোনালিসা ‘নজর’-এর প্রথম সিজনেও অভিনয় করেছিলেন। এই মুহুর্তে তিনি অভিনয় করছেন কালার্স চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘নমক ইস্ক কা’য়। এই সিরিয়ালে তাঁর চরিত্রে অনেক শেড রয়েছে। বেশ কয়েক বছর আগে মোনালিসা বিয়ে করেন ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত (vikrant singh Rajput) কে। এই মুহূর্তে সংসার ও কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মোনালিসা।
The cast of Hulu’s The Secret Lives of Mormon Wives reportedly voiced concerns about Taylor…
The critically acclaimed comedy-drama Marty Supreme is set to arrive on HBO Max on April…
Simone Ledward-Boseman, widow of Black Panther star Chadwick Boseman, is sharing heartfelt memories of their…
Chuck Norris, the martial artist and action star best known for Walker, Texas Ranger and…
Peacock has officially renewed Nelly and Ashanti: We Belong Together for a second season. The…
Country superstar Tim McGraw is officially headed to the Country Music Hall of Fame. The…