বিনোদন

সদ্য মা হয়েছেন, বান্ধবীর সাথে তুমুল নেচে নতুন বছর সেলিব্রেশন করলেন পূজা ব্যানার্জি, দেখুন ভিডিও

কিছুদিন আগেই 2021-এ পদার্পণ করেছে সমগ্র পৃথিবী। প্রত্যেকটি মানুষ নিজের নিজের মতো করে সেলিব্রেশন করছেন। অভিনেত্রী মোনালিসা (Monalisa)ও অভিনেত্রী পূজা ব্যানার্জি (Puja Banerjee) সেলিব্রেশন করলেন ‘জিঙ্গল বেল’ যুগলবন্দি নাচ করে। মোনালিসা ও পূজা দুজনেই সমানতালে নেচেছেন ‘জিঙ্গল বেল’-এর সাথে। মোনালিসা ও পূজার নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে মোনালিসার পরনে রয়েছে কালো রঙের ফুল স্লিভ শর্ট ড্রেস। তবে পূজার পরনে ছিল সাদা রঙের ফ্লেয়ারড পালাজো এবং গ্রে রঙের টি-শার্ট।

সম্প্রতি মা হয়েছেন পূজা। মা হওয়ার আগে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। মা হওয়ার আগের রাতের ছবিও শেয়ার করেছিলেন পূজা ও কুণাল(kunal verma)। মা হওয়ার আগের রাতে কার্যত জেগেই কাটিয়েছিলেন পূজা ও কুণাল। প্রথম সন্তানের বাবা-মা হওয়ার আনন্দ ছিল তাঁদের মধ্যে। পরের দিন হাসপাতালে ভর্তি হন পূজা। কিন্তু কুণালকে করোনা অতিমারীর কারণে অনুরোধ করা সত্ত্বেও লেবার রুমে ঢুকতে দেওয়া হয়নি। পূজা একটি পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পর থেকেই শিশুটির শ্বাসনালিতে সমস্যা ছিল। ফলে শিশুটিকে বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালের আলাদা রুমে রাখা হয়। এই ঘটনায় পূজা ও কুণাল ভেঙে পড়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি সুস্থ হলে তাকে পূজা ও কুণালের হাতে তুলে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে ইন্সটাগ্রামে পূজা এই ঘটনা শেয়ার করেন। নেটিজেনরা ও সেলিব্রিটিরা পূজাকে মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। গর্ভবতী হওয়ার কারণে পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ ছেড়ে দিয়েছিলেন।

মোনালিসা বলিউডে ডেবিউ করেন ‘ব্ল‍্যাকমেল’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। অপরদিকে টলিউড থেকেও আসতে থাকে কাজের সুযোগ। ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-এ ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন মোনালিসা। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নজর-2’। এই সিরিয়ালে মোনালিসার অভিনয় প্রশংসিত হয়েছিল। প্রসঙ্গত মোনালিসা ‘নজর’-এর প্রথম সিজনেও অভিনয় করেছিলেন। এই মুহুর্তে তিনি অভিনয় করছেন কালার্স চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘নমক ইস্ক কা’য়। এই সিরিয়ালে তাঁর চরিত্রে অনেক শেড রয়েছে। বেশ কয়েক বছর আগে মোনালিসা বিয়ে করেন ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত (vikrant singh Rajput) কে। এই মুহূর্তে সংসার ও কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মোনালিসা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026