বিনোদন

Puja Banerjee: ছোট্ট কৃশিব নিতবর! গোয়ায় পালকি করে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী পূজা!

পূজা ব্যনার্জি! ইনি বঙ্গ তনয়া হলেও এখন তিনি পাঞ্জাবি ঘরাণার বৌমা। পূজা বলি ইন্ড্রাস্টি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন। প্রথম ধারাবাহিক ‘তুঝ সে প্রিত লাগায় সাজনা’ অভিনয় দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন। এই ধারাবাহিকে অভিনয়ের সময় কোস্টার কুনাল বর্মার সাথে ডেট করেন। এরপর দুজন এনগেজমেন্ট করে লিভ ইনে থাকা শুরু করেন। এর মাঝে দুজনেই চুটিয়ে অভিনয় করছিলেন। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি দেব, সোহমের সাথে চুটিয়ে বাংলা সিনেমাতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান।

ইচ্ছে ছিল ২০২০’র এপ্রিল মাসে বেশ ধুমধাম করে বিয়ে করবেন। কিন্তু করোনার জন্য তা হয়নি বরং নিজেদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ তাঁরা দান করেছিলেন করোনা ত্রাণ তহবিলে। তবে সেই বছর লকডাউনের মাঝে রেজিস্ট্রি ম্যারেজ সারেন কারণ অভিনেত্রী করোনা আবহে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই খবরে সকলে প্রায় চমকে যায়। দুর্গা পুজোর আগে অভিনেত্রী কৃশিবের জন্ম দেন। প্রথম ছেলের মা বাবা হন কুনাল ও পূজা। এখন ছোট্ট কৃশিবকে নিয়ে দিনরাত্রি কাটছে পূজা আর কুনালের। দেখতে দেখতে কৃশিব এখন এক বছরের বিগ বয়।

ছেলেকে সাক্ষী রেখে তাঁরা আনুষ্ঠানিক ভাবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। হতে চলেছে পূজার ও কুণালের স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিং। মুম্বাইতে থাকলেও বাঙালী নিয়মে বিয়ে করবেন দুজনে। আগামী ১৫ ই নভেম্বর গোয়ায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পূজা ও কুণাল। ইন্সটাগ্রামে নিজেই একটি ছবি শেয়ার করে এই কথা জানিয়েছেন পূজা আর কুনাল। গায়ে হলুদ, মেহেন্দি, সাতপাক ঘোরা, মালাবদল, পালকি চেপে সামাজিক নিয়মে বিয়ে করবেন। এই বিয়েতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ কিছু বন্ধুরা। মুম্বইতে এসে ইন্ডাস্ট্রির সকলের জন্য পূজা ও কুণাল আয়োজন করবেন গ্র্যান্ড পার্টির।

আর এদের এই সোশ্যাল ম্যারেজে নিত বর সাজবে কৃশিব। এদিন পূজা লাল বেনারসী আর সোনার গহনাতে সাজবেন। আর কুনাল আর কৃশিব ধূতি পাঞ্জাবিতে। কুনাল পাঞ্জাবি হলেও বাঙালী কালচারকে খুব ভালোবাসেন। তবে এদের বিয়েতে থাকনবেনা বাঙালী পদ। তবে বাঙালী খাবার না থাকলেও রসোগোল্লা আর সন্দেশ থাকছে। রবিবার হাতে কুনালের নামে মেহেন্দি পড়বেন অভিনেত্রী। নিজেদের দ্বিতীয় বিয়ে নিয়ে খুবই উত্তেজিত কুনাল আর পূজা।

ভারতবার্তা টিমের পক্ষ থেকে পূজা আর কুনালের আগামী জীবনের জন্য অনেকে অনেক শুভেচ্ছা।

John Fabian

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026