সেই রাণু আর এই রাণুর মধ্যে আকাশ পাতাল তফাৎ৷ সেই রাণু শুধুই রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে গেয়ে চলতেন নিজের ছন্দে৷ আর এই রাণু এখন রেকর্ডিং স্টুডিওতে গান গান, রিয়্যালিটি শোতে গেস্ট হিসেবে হাজির থাকেন, সিনেমায় প্লেব্যাক করেন, সাংবাদিক বৈঠকে ঝটপট সাংবাদিকদের প্রশ্নের দারুণ উত্তর দেন৷ রাণু একেবারে পাল্টে গেছেন৷ স্বপ্নের উড়ানে রাণু এখন রানাঘাটের লতা নয়, তিনি হলেন ‘ভাইরাল’ সিঙ্গার৷ মাত্র একটা গানের ভিডিও৷ আর তাতেই ভাইরাল৷
নেটিজেনদের হৃদয় জয় করে নেওয়ার পর বলিউডের ছবিতেও গান রেকর্ড করা হয়ে গিয়েছে৷ রাতারাতি সেলিব্রিটি রাণু মণ্ডল৷ এবার দুর্গা পুজোর গানও রেকর্ড করে ফেললেন ৷ সঙ্গীত পরিচালক বিজয় শিল এই গানের সুর দিয়েছেন৷ গান রেকর্ডের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ রাণুর৷ প্রথমে সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়ার সঙ্গে গান রেকর্ড ৷ তারপর বাড়ি ফিরেই পুজোর গানের রেকর্ড৷ রাণুকে এখন থামানো কঠিন৷ গান রেকর্ড করে খুশি রাণু নিজেও ৷ বাংলার মানুষদের তার পুজোর নতুন গান পছন্দ হবে বলে আশাবাদী রাণু ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…