কল্যাণী বা রানাঘাটে আজকাল অনেকেই ঠাকুর দেখতে যাচ্ছেন। বিশেষ করে কল্যাণীতে আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল দেখতে পঞ্চমীর রাত থেকেই ব্যাপক ভিড় হতে শুরু করেছে। কলকাতা থেকে অনেক মানুষ যাচ্ছেন ট্রেনে করে কল্যাণী। কিন্তু কলকাতা থেকে ঠাকুর দেখে বাড়ি ফিরবেন কি করে? তাই এবারে পঞ্চমীর রাত থেকে স্পেশাল লোকাল ট্রেন চালু হচ্ছে এই সমস্ত লাইনে এবং নবমীর রাত পর্যন্ত চলবে এই ট্রেন। দাঁড়াবে প্রত্যেকটি স্টেশনে। মোট ছয়টি ট্রেন চালু হচ্ছে এই লাইনে। চলুন জেনে নেওয়া যাক এই ছয়টি ট্রেনের সম্পূর্ণ টাইমিং।
১. শিয়ালদা কল্যাণী পুজো স্পেশাল লোকাল ট্রেন : শিয়ালদা থেকে রাত ১:৩০ মিনিটে এই ট্রেন ছাড়বে এবং রাত ২:৫০ মিনিটে কল্যাণী পৌঁছাবে এই ট্রেন।
২. শিয়ালদা কল্যাণী পুজো স্পেশাল লোকাল ট্রেন : শিয়ালদা থেকে রাত ২:৩০ মিনিটে ছেড়ে কল্যাণীতে পৌঁছবে রাত ৩:৫০ মিনিটে।
৩. কল্যাণী শিয়ালদা পুজো স্পেশাল লোকাল ট্রেন : কল্যাণী থেকে রাত ১২:১০ মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছাবে রাত ১:৩০ মিনিটে
৪. কল্যাণী শিয়ালদা পুজো স্পেশাল লোকাল ট্রেন : রাত ৩টে নাগাদ কল্যাণী থেকে ছেড়ে ভোর ৪:২০ মিনিটের শিয়ালদায় পৌঁছাবে।
৫. শিয়ালদা রানাঘাট পুজো স্পেশাল লোকাল ট্রেন : শিয়ালদা থেকে ছাড়বে রাত ১২:৪০ মিনিট এবং রাত ২:৩০ মিনিটে রানাঘাটে পৌঁছাবে এই ট্রেন।
৬. রানাঘাট শিয়ালদা পুজো স্পেশাল লোকাল ট্রেন : রানাঘাট থেকে ছাড়বে রাত ১১:৪৫ এবং শিয়ালদাতে পৌঁছাবে রাত ১:৪০ মিনিটে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…