অফবিট

ব্যাটে ছক্কা না মারতে পারলেও কুমড়ো দিয়ে বানিয়ে ফেলুন ‘কুমড়োর ছক্কা’, জানুন রেসিপি

শ্রেয়া চ্যাটার্জি – কুমড়োতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন-সি এটি নিয়মিত খেলে সর্দি কাশি ঠান্ডা লাগা থেকে মুক্তি পাওয়া যায়। এই সব্জিতে ক্যালোরি এত মাত্রায় কম থাকে, আর ফাইবার এতটাই বেশি থাকে যে হজমে সহায়ক। কুমড়ো ক্যান্সার প্রতিরোধ করে। এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি সবজি। গাজরে তুলনায় কুমড়োতে বিটা ক্যারোটিন এর মাত্রা অনেক বেশি থাকে। যা চোখের জন্য অত্যন্ত ভালো। কুমড়োর সেদ্ধ, কুমড়ো ভাজা, কুমড়োর ছক্কা, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ নানান রকম ভাবে কুমড়ো খাওয়া যেতে পারে। এটি নিয়মিত খেলে ত্বক ও চুল ভালো থাকবে।

সেকালের বিয়ে বাড়ি মানেই জলখাবারে কলাপাতায় বড় বড় লুচি আর কুমড়োর ছক্কা। এখনো পুরনো দিনের বনেদিয়ানা বজায় রাখতে অনেক বিয়ে বাড়িতেই বা পুজো বাড়িতে মেনু এমনটাই হয়ে থাকে। তাই কুমড়োর ছক্কা খুব একটা আধুনিক খাবারের মধ্যে একদমই পড়ে না। এটি যথেষ্ট ঐতিহ্য বহন করে। উনিশ শতকের মাঝামাঝিতে মধ্যবিত্ত গৃহস্থ বাঙালির বিয়ে বাড়ির খাবারের বর্ণনা করতে গিয়ে মহেন্দ্র দত্ত বলেছেন ‘কলা পাতায় বড় বড় লুচি আর কুমড়োর ছক্কা। কলা পাতার এক কোণে একটু নুন, মাসকলাই ডালের পুর দেওয়া মৌরি দিয়ে কচুরি, নিমকি, ভাজা চৌকো গজা মতিচুর এইসব সরায় থাকিত। আর চার রকম সন্দেশ থাকিত।’ আঘাত আগেকার দিনের মানুষ না খেয়ে হজম করতে পারতেন। এখনকার দিনের মতো মুঠো মুঠো অ্যান্টাসিড খেতে হতো না। হয়তো তখনকার দিনের পরিস্থিতি পরিবেশ এই হজমের ব্যাপারে অনেকখানি ভূমিকা নিত। সেই অভিজাত্যের ছোঁয়াতে একটু স্মরণ করে, চলুন আজ শিখেনি ‘কুমড়োর ছক্কা’।

কুমড়োর ছক্কার উপকরণঃ কুমড়ো টুকরো টুকরো করে কেটে নেওয়া, আলু টুকরো করে কাটা, দুটি তেজপাতা, ১টি শুকনো লঙ্কা, ১টেবিল চামচ সরষের তেল, ১ টেবিল চামচ ঘি, ১ কাপ ভেজানো ছোলা , চিনি, আদা বাটা, আস্ত জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো

প্রণালীঃ কুমড়ো আর আলুর ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। কড়াই এর মধ্যে সরষের তেল গরম করতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে কিছুক্ষণ পরে কুমড়ো এবং আলুর টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে হাফ কাপ জল দিয়ে গ্যাস কমিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদাবাটা দিয়ে সব মশলা একসাথে কষতে হবে। মশলা করতে করতে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে, তারপর আলু, কুমড়ো সেদ্ধ হবার মতন জল দিয়ে চাপা দিতে হবে। তারমধ্যে দিয়ে দিতে হবে কাঁচা ছোলা গুলি। জল শুকিয়ে ঘিয়ে গরম গরম পরিবেশন করুন ‘কুমড়োর ছক্কা’।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026