বিনোদন

বিয়ের দু’মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হলেন এই অভিনেত্রী, জানুন কী বলেছেন

সম্প্রতি মডেল-অভিনেত্রী পুনম পান্ডের প্রেগনেন্সি নিয়ে ছড়ালো গুজব। পুনমের বিয়ের সময়ের একটি ফটো কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ফটোতে পোশাকের কারণে পুনমের ‘বেলি’ সামান্য হেভি লাগছিল। এই ঘটনা থেকে কিছু নিউজ পোর্টালের ধারণা হয়, পুনম গর্ভবতী। এমনকি বেশ কিছু নেটিজেনও অযাচিত দায়িত্ব নিয়ে ঘোষণা করেন, পুনম ছয় মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় পুনম যথেষ্ট অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সম্পূর্ণ গুজব। এরকম কোনো ‘গুড নিউজ’ হলে নিজেই সেকথা মিডিয়াকে জানাবেন, বলেছেন পুনম।

1 লা সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক স‍্যাম বোম্বে-র সঙ্গে বিয়ে হয়েছে পুনমের। সম্পূর্ণ ভারতীয় সাজে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন পুনম ও স‍্যাম। এরপর গোয়ায় হানিমুন করতে গিয়ে সরকারী স্থানে অশ্লীল ভিডিও শুট করার অপরাধে পুনমকে আইনি ঝামেলা পোহাতে হয়। এর মধ্যেই আইন ভাঙার অপরাধে পুনমের স্বামী স‍্যাম বোম্বে-র নামে আদালতে মামলা দায়ের হয়।

পুনম পান্ডে এর আগে বহুবার তাঁর কাণ্ডজ্ঞান-হীন কাজের জন্য বিতর্কিত হয়েছেন। কখনো তিনি কোনো ভারতীয় ক্রিকেটার বা ভারতীয় দল কোনো ম্যাচ জিতলে নগ্নতার বাজি রেখে ‘আনড্রেস’ হয়ে সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করেন। কখনো বা তিনি করেন বিতর্কিত মন্তব্য। বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর অধিকাংশ ভিডিও ও ফটো-কে অশ্লীল বলা হয়। এহেন পুনম পান্ডে-কে এই মুহূর্তে টার্গেট করেছে মিডিয়া। পুনম পান্ডের হঠাৎ বিয়ের পিঁড়িতে বসাও অকারণে নয়, বলেই মনে করছেন অনেক সেলেবও। তবে করোনা পরিস্থিতির আনলক পর্বে বিতর্কিত খবর তৈরী করতে পুনম পান্ডের থেকে ভালো ‘অপশন’ বি-গ্রেড নিউজ পোর্টালগুলির কাছে নেই। সেলিব্রিটি ও মিডিয়ার এই যুগলবন্দি আজ বহুদিনের। সেদিক দিয়ে বিচার করলে, এই প্রশ্ন অনায়াসেই উঠে আসে, যে বিতর্ক পুনমের সস্তা স্টারডমের ভিত তৈরী করেছে, পুনম নিজেই কি আবারও নতুন বিতর্ক তৈরী করে খবরের শিরোনামে থাকতে চাইছেন! নাকি মিডিয়াই পুনমের বিতর্কিত ইমেজকে ব্যবহার করে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026