অফবিট

পুনের দম্পতি সিমেন্ট ছাড়াই বাড়ি বানিয়েছেন, গ্রীষ্মের গরমে আর লাগবেনা AC

শ্রেয়া চ্যাটার্জি : শীত প্রায় যেতে চলেছে। এরপরে আবার শুরু হবে সেই প্যাচপেচে গরম। ফ্যান, কুলার, এয়ার কন্ডিশন কিছুতেই যেন গরমকে থামানো যাবে না। কিন্তু পুনের এই দম্পতি অদ্ভুত একটি ঘটনা ঘটিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। বাইরের আবহাওয়া যখন 38 ডিগ্রি ঘরের ভেতর আপনি তখন 25° অনুভব করবেন। আপনি ভাববেন এসি চালালেই তো এই অনুভূতি আপনি পেতে পারেন, কিন্তু না কোন এসি,কুলার এর সাহায্য না নিয়েই আপনি ঘরের ভেতর ঠাণ্ডা অনুভূতি পাবেন। এই দম্পতি অসম্ভবকে সম্ভব করে তুলেছেন সিমেন্ট ছাড়া একটি বাড়ি বানিয়ে।

ধ্রুবং হিংমিরে এবং প্রিয়াঙ্কা গঞ্জিকার এই দুজনে মিলে সিমেন্টের জায়গায় মাটি দিয়ে বাড়ি বানিয়েছেন এবং বাড়ির তৈরিতে যা উপাদান হিসেবে কাজে লাগিয়েছেন তাঁর প্রত্যেকটি পরিবেশবান্ধব। পাহাড়ের ধাপে তারা প্রথম বাড়ি তৈরির সিদ্ধান্ত নেয়, কারণ তারা ভেবেছিল এই সমস্ত জায়গা থেকে তারা বাড়ি তৈরীর উপাদান খুব সহজে পেয়ে যাবেন। প্রথমে তারা ভেবেছিল কাছাকাছি থাকা কালো পাথর দিয়ে তারা বাড়িটা বানাবে, কিন্তু এই সাত ফুটের বাড়ি বানানোর জন্য কালো পাথর খুবই ভারী হবে, সেজন্য তারা ইট দিয়ে বাড়ি বানানোর সিদ্ধান্ত নেয়। এবং ইটের যায় এবং সিমেন্টের জায়গায় ব্যবহার করে মাটি কারণ এখানকার মাটি টা বেশ ভালো।

একতলার জন্য তারা পাথর ব্যবহার করেছিল এবং পরে সাত ফুট তারা ইটের সঙ্গে মাটি মিশিয়ে বাড়িটি তৈরি করে। বাড়িতে দোতলা এবং সাথে খুব সুন্দর একটি চাঁদ আছে যা ইঁট এবং কাঠ দিয়ে বানানো হয়েছে।

ধ্রুবং এর জন্ম পুনেতে, তিনি মুম্বাইয়ের রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচারে পড়াকালীন তার প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ হয়। কলেজে পড়াকালীন তারা দুজনেই সেখানকার আর্কিটেক্ট মাল্লকসিঙ্গ গিল এর দ্বারা প্রভাবিত হন। তাদের চার বছরের পড়াশোনায় এই অধ্যাপক তাদেরকে নিয়ে মহারাষ্ট্রের সাতারা যে গ্রামটি খরা প্রবণ এলাকার সেখানে ঘুরিয়ে ছিলেন। তারা সেখানে গিয়েছিল যে সেই খরাপ্রবণ এলাকাতে কীভাবে উপযুক্ত বাড়ি বানানো যায় তা দেখতে। ঠিক কি দিয়ে বাড়ি বানালে ঘরের ভেতর ঠান্ডা থাকবে এবং বাড়ির উপাদানগুলি কেও হতে হবে পরিবেশ বান্ধব।

শুরুটা হয়তো সেখান থেকেই হয়েছিল, মনে মনে হয়ত ভাবনাচিন্তা তাদের ছিল যে, তারা ভবিষ্যতে এমন একটি বাড়ি বানাবে যেটি তৈরি করতে কোন রকম কৃত্রিম জিনিস ব্যবহার করা হবে না। সবটাই হবে প্রাকৃতিক উপায়। সদিচ্ছা থাকলে তা একদিন ঠিক সত্যি হবে। এমন ভাবনা কেই সত্যি করে দেখিয়েছেন এই দম্পতি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026