নিউজ

মারা গেলেন ‘গোল্ড ম্যান’

পুনে : দেশব্যাপী “গোল্ড ম্যান” নামে পরিচিত ৩৯ বছর বয়সী সম্রাট মোজে ৫ই মে পুনের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কার্ডিয়াক অ্যারেস্টের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যেহেতু দেশজুড়ে লকডাউন চলছে তাই তার শেষকৃত্যে খুব কম সংখ্যক মানুষকেই দেখা যায়। তার পরিবারে রয়েছেন মা, স্ত্রী এবং দুই সন্তান।

মোজে একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। তিনি সাধারণত গলায় ৮-১০ কেজি সোনার অলঙ্কার পরতেন। সেই কারণেই তার নাম দেওয়া হয় “গোল্ড ম্যান”। এছাড়া তিনি সংগমওয়াড়ি এলাকার বিখ্যাত রাজনীতিবিদ এবং এমএলএ রামভাউ মোজের ভাইপো ছিলেন। কিছুদিন আগে তার নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলার জন্য অভিযোগ করেন তিনি।

তবে এইবারই প্রথম নয় যখন কোনো সোনার অলঙ্কার পরতে অভ্যস্ত ব্যাক্তি মারা গেলেন। এর আগে ২০১১ সালে রমেশ ওয়াঞ্জালে নামক এক ব্যাক্তি ৪৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। উল্লেখযোগ্যভাবে তিনিও “গোল্ড ম্যান” নামে পরিচিত ছিলেন। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। তার মৃত্যুর পর সম্রাট মোজেকেই “গোল্ড ম্যান” হিসেবে চিনতো সবাই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026