ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PNB গ্রাহকদের এবার থেকে দিতে হবে আরো বেশি টাকা, ATM ব্যবহার করলেও হবে এত টাকা জরিমানা

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য খারাপ খবর। এবার থেকে কিছু নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে ব্যাংক গ্রাহকদের উপর জরিমানা ধার্য করতে শুরু করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আজকের দিন থেকেই এই নতুন জরিমানার নিয়ম চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে। আজ থেকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) গ্রাহকদের অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে ATM-এ ব্যালেন্স চেক করার জন্য বা টাকা তোলার ব্যর্থ প্রচেষ্টার জন্য ১০ টাকা (GST সহ) জরিমানা ধার্য করবে।

কখন জরিমানা প্রযোজ্য হবে?

ATM-এ ব্যালেন্স চেক: ১০ টাকা (GST সহ)। ATM থেকে টাকা তোলার ব্যর্থ প্রচেষ্টা: ১০ টাকা (GST সহ)। যখন আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স থাকবে না এবং আপনি ATM-এ ব্যালেন্স চেক করবেন বা টাকা তুলবেন তখন আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা কাটা হবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। এছাড়াও, যখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকবে, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে লেনদেন ব্যর্থ হবে। তবে, যখন লেনদেন ব্যাংকের ত্রুটির কারণে ব্যর্থ হবে এবং যখন ATM-এ “Out of Service” লেখা থাকবে, তখন কিন্তু কোন রকম জরিমানা গ্রহণ করা হবে না।

জরিমানার বিরুদ্ধে অভিযোগ করার প্রক্রিয়া:

আপনি যদি মনে করেন যে ভুলভাবে আপনার উপর জরিমানা ধার্য করা হয়েছে, তাহলে আপনি PNB-এর কাছে অভিযোগ করতে পারেন। অভিযোগ করার জন্য, আপনি 1800-180-2222 / 1800-103-2222 নম্বরে কল করতে পারেন। এছাড়াও, আপনি PNB-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও অভিযোগ করতে পারেন। PNB-এর কাছে অভিযোগ করার পর, ৩-৭ দিনের মধ্যে আপনার জরিমানা ফেরত দেওয়া উচিত। যদি ৩০ দিনের মধ্যে জরিমানা ফেরত না দেওয়া হয়, তাহলে PNB আপনাকে প্রতিদিন ১০০ টাকা ক্ষতিপূরণ দেবে। এই নিয়মগুলি সম্পর্কে আরও তথ্যের জন্য, PNB-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026