ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Punjab National Bank: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নতুন পরিষেবা শুরু, গ্রাহকরা এই সুবিধা পাবেন

বর্তমান যুগে প্রায় সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউই প্রায় ক্যাশ টাকা সাথে নিয়ে ঘোরেন না। অনলাইন পেমেন্টের মাধ্যমেই নিজেদের সমস্ত লেনদেন করেন তারা। এই বিষয়টি সুবিধাজনক তো বটেই পাশাপাশি যথেষ্ট নিরাপদও। ঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলেই নিরাপত্তার সাথে লেনদেন করা যায় বড় অঙ্কের টাকাও। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন পরিষেবা, যা নিঃসন্দেহে নিজের গ্রাহকদের লেনদেনের নিরাপত্তার কথা মাথায় রেখেই শুরু করা হল।

পিএনবি নিজের গ্রাহকদের জন্য নিয়ে এল ডিজিটাল রুপে মোবাইল অ্যাপ। এরপর থেকে পিএনবির গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে লেনদেন করতে পারবেন।

কিভাবে রেজিস্টার হবেন এই অ্যাপে?

১) গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে পিএনবি ডিজিটাল রুপে অ্যাপ।

২) ব্যাঙ্কে যে ফোন নম্বর নথিভুক্ত করা রয়েছে সেই নম্বরটিই উক্ত অ্যাপে নিবন্ধিত করতে হবে।

৩) এরপর অ্যাপের পিন সেট করতে হবে।

৪) এরপর ওয়ালেট নির্বাচন করে পিএনবি অ্যাকাউন্টের সাথে সংযোগ স্থাপন করাতে হবে অ্যাপটির।

৮) ডেবিট কার্ডের বিবরণও নিবন্ধিত করতে হবে।

৯) এরপর নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে যেকোনো ধরনের লেনদেন এই অ্যাপের মাধ্যমে করতে পারেন পিএনবির গ্রাহকরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026