নিউজ

মঙ্গলমন্ত্র পাঠ করে রথের দড়ি টানা, চারিদিকে বাজছে খোল-করতাল, দেখুন ভিডিও

পুরীতে রথযাত্রা উৎসব হওয়া নিয়ে অনেক টানাপোড়েন চলেছে এই বছর। অবশেষে কেন্দ্রের অনুরোধে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে। আর অনুমতি পাওয়ার পর থেকেই শুরু হয়েছিল রথযাত্রার প্রস্তুতি। বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য এইবছর ভক্তদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার রাত থেকেই পুরীতে কারফিউ জারি করা হয়েছে।

২৫০০ বছরের ইতিহাসে এই প্রথম ভক্ত ছাড়াই মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথদেব। মঙ্গলবার সকাল থেকেই রথের দড়ি টানতে আদালতের নির্দেশে ৫০০ জনের কম সেবায়েত জড়ো হয়েছেন। কোথাও কোনো সাধারণ মানুষ নেই। যাঁরা উপস্থিত হয়েছেন তাঁরা কেউ পুরোহিত, কেউ সেবায়েত, কেউ মন্দিরের কর্মচারী। প্রত্যেকের মুখেই রয়েছে মাস্ক। প্রথমে মন্দিরকে স্যানিটেজ করা হয়। তারপরেই রথ সাজানোর প্রস্তুতি নেওয়া হয়।

মন্দিরের গর্ভগৃহ থেকে প্রথমে নিয়ে আসা হয় ভগবান বলরামকে। তারপর একে একে কাঁধে করে পুরোহিত ও সেবায়েতরা বলরাম। সুভদ্রা ও জগন্নাথদেবকে রথে ওঠান। আর তারপরেই মঙ্গলমন্ত্র পাঠ করে রথের দড়ি টানা হয়। চারিদিকে বাজে খোল-করতাল। শুরু হয় ভগবানের নামগান।

দেখুন সেই রথযাত্রার অসাধারণ ভিডিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026