নিউজ

করোনার জেরে পিছোবে কি পুরভোট? তৈরি হয়েছে ধোঁয়াশা

সারা বিশ্বে বর্তমানে আতঙ্কের বিষয় নোভেল করোনা ভাইরাস। মূলত দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশগুলিতে উদ্বেগ বাড়াচ্ছে এই মারণ ভাইরাস। যার ফলে স্বাভাবিক জীবন যাপন হয়েছে ব্যহত। সারা বিশ্বে ১.৩ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত এবং ৪,৫০০ এর বেশি মানুষ মৃত। যার মধ্যে অধিকাংশ ঘটনাই চীনের। নানান মহলে এই ভাইরাস মোকাবিলা নিয়ে শুরু হয়েছে আলোচনা। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের পোশাকি নাম দিয়েছে কোভিড-১৯। চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বাইরের দেশগুলোতেও।

ভারতে এই মারণ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৮০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। এমন সংকটজনক পরিস্থিতিতে স্থগিত রাখা হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যাতে এই ভাইরাস সংক্রামিত হয়ে ছড়িয়ে না পড়ে তার জন্য সরকারের পক্ষে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। এর মধ্যেই শুরু হয়েছে জল্পনা। করোনার জেরে প্রশাসনের তরফ থেকে এই মূহুর্তে বন্ধ রাখতে বলা হচ্ছে মিটিং মিছিল প্রক্রিয়া। জানা গিয়েছে, আগামী এপ্রিলের মাঝামাঝি হতে পারে পুরভোট। যার জন্য আলোচনা শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন মহলে। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রচার সেভাবে শুরু করেনি কোনো রাজনৈতিক দল।

আরও পড়ুন : করোনার মাঝেই বাড়ছে সোয়াইন ফ্লু-তে আক্রান্তের সংখ্যা, রাজ্যে আক্রান্ত ২

কিন্তু করোনা ভাইরাসের জেরে প্রচার চালানো আপাতত সতর্কতামূলক ভাবে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এই মুহূর্তে সারা বিশ্বে করোনার থাবায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন অপরের সংস্পর্শ এড়িয়ে চলতে। তাই প্রচার কোনোমতেই এই মূহুর্তে সম্ভব নয় বলে মনে করছে বিজেপি। যে কোনও জমায়েতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। যার ফলে মিটিং মিছিলের প্রশ্নই আসে না। অপরদিকে বিজেপি নেতৃত্বের মতে, প্রচার মিটিং মিছিল ছাড়া নির্বাচন কখনোই সম্ভব নয়। এই পরিস্থিতিতে পুর নির্বাচন আদৌ সম্ভব কিনা এই প্রশ্ন তুলে সোমবারের সর্বদল বৈঠকে পুরভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব রাখতে পারে বিজেপি নেতৃত্ব। তাই পুরভোট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026