২০২১ সালে পুষ্পা সিনেমা প্রথম পর্ব রিলিজ হওয়ার পর থেকে সাধারণভাবেই মানুষের মনে দারুন উদ্বেগ ছিল। কি হবে এর দ্বিতীয় পর্বে, তা নিয়ে চিন্তার অন্ত ছিল না সিনেমাপ্রেমীদের। অবশেষে নানা জটিলতা কাটিয়ে চলতি মাসের ৫ তারিখে রিলিজ করা হয়েছে “পুষ্পা পার্ট টু”। যে সিনেমাতে আল্লু অর্জুন, রশ্মিকা মানন্দার মত তারকাদের অভিনয় করতে দেখা গেছে। আমরা আপনাদের বলে রাখি, সুকুমার পরিচালিত অ্যাকশন-ড্রামা চলচ্চিত্রটি ২০২১ সালের ব্লকবাস্টার ‘পুষ্প: দ্য রাইজ’-এর সিক্যুয়াল। আপনারা নিশ্চয়ই জানেন, ২০২১ সালে পুষ্পা সিনেমার প্রথম পর্ব উপার্জনের দিক থেকে ছাড়িয়ে গিয়েছিল বলিউডের হাই-বাজেটের একাধিক সিনেমাকে।
এর দ্বিতীয় পর্বেও ধারাবাহিকতা দেখা গেছে। সিনেমাটি রিলিস হওয়ার প্রথম দিনেই আয়ের রেকর্ড গড়েছে। তাছাড়া বিগত পাঁচ দিনে একাধিক রেকর্ড ভেঙেছে দক্ষিণ ভারতের এই সিনেমাটি। মালায়ালাম, কন্নড়, তামিল সহ হিন্দি ভাষায় রিলিজ হওয়া এই সিনেমাটি ইতিমধ্যে ৯০০ কোটির গণ্ডি পার করেছে বলে মনে করছেন সিনেমা প্রেমীরা। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, আল্লু অর্জুনের “পুষ্পা-২” উপার্জনের দিক থেকে কি কি রেকর্ড ভাঙল-
আপনারা নিশ্চয়ই জানেন, ৫০০ কোটি বাজেটের এই সিনেমায় অভিনয় করার জন্য আল্লু অর্জুন একাই নিয়েছেন ৩০০ কোটি টাকা। উপার্জনের দিক থেকেও রীতিমতো চমক দিয়েছে সিনেমাটি। সিনেমা বিষয়ক বিভিন্ন সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, রিলিজ হওয়ার মাত্র ৫ দিনের মধ্যে সিনেমাটি ৮০০ কোটির গণ্ডি পার করেছে। তবে সিনেমা নির্মাতাদের তথ্য অনুযায়ী, আল্লু অর্জুনের “পুস্পা ২” বিগত পাঁচ দিনে ৩৩৯ কোটি রুপি আয় করেছে। শুধু তাই নয়, ধীরে ধীরে মানুষের সিনেমা দেখার ক্রেজ কমে যাওয়ার পাশাপাশি উপার্জনের পরিমাণও কমতে শুরু করেছে। তবে সিনেমা প্রেমীদের মতে সিনেমাটি শীঘ্রই ৯০০ কোটির গণ্ডি পার করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…