বিনোদন

পুষ্পা-২ এর সেট থেকে ফাঁস হল রশ্মিকা মান্দান্নার লুক, দেখে ভক্তরা বলছেন – ‘তেরি ঝলক আশরাফি শ্রীবল্লী’

ফের “পুষ্পার” ঝড়ে কাঁপছে সোশ্যাল মিডিয়া। বছর দুয়েক আগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিলিজ হওয়া আল্লু অর্জুনের “পুস্পা” সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। যে সিনেমায় উত্তপ্ত ডান্স করে নেটিজেনদের মাথা খারাপ করে দিয়েছিলেন সুন্দরী অভিনেত্রী সামান্তা। “O Antava Mawa” গানে দক্ষিণী অভিনেত্রী সামান্তার উষ্ণ পারফরমেন্স আজকের দিনেও চোখ বন্ধ করলে দেখতে পান সিনেমা প্রেমীরা।

তাছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে, বছরখানেক আগে “পুষ্পা” সিনেমা ঝড় তুলেছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে পুষ্পা সিনেমার অভিনেত্রী রশ্মিকা মান্দানা এবং আল্লু অর্জুনের ”তেরি ঝলক আশরাফি শ্রীবল্লী” গান রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গানটি এতটাই ভাইরাল হয়েছিল যে, সেই সময় সাধারণ মানুষ থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটারদেরও এই গানে ডান্স করতে দেখা গিয়েছিল। এক কথায়, সেই সময় গানটি একটি ট্রেন্ডে পরিণত হয়েছিল।

তবে পুষ্পা সিনেমার দ্বিতীয় পর্ব কবে রিলিজ করা হবে তা নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা। মনে করা হচ্ছে, ২০২৫ সালের প্রথমার্ধে রিলিজ করা হতে পারে এই সিনেমার দ্বিতীয় অংশ। তবে বর্তমানে আল্লু অর্জুনের পুষ্পা সিনেমাটি সংবাদ শিরোনামে উঠে এসেছে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার কারণে। বর্তমানে জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে।

যেখানে তাকে কনের অবতরে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া প্রেমীরা মনে করছেন, পুষ্প সিনেমার শুটিং স্টেজ থেকে রশ্মিকা মান্দান্নার এই ছবিটি ফাঁস হয়েছে। ছবিটি ইন্টারনেটে ভাইরাল হতেই লক্ষাধিক কমেন্ট অর্জন করে নিয়েছে। একজন ভক্ত লিখেছেন, “শ্রীবল্লীর সৌন্দর্য সত্যিই আশরাফি”। অন্য একজন লিখেছেন, “শ্রীবল্লীর অবতরে রশ্মিকাকে দেখে আমি খুব খুশি।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026