Pushpa 2 Collection: সর্বোচ্চ আয়ের রেকর্ড ভাঙলো “পুষ্পা ২”, দেখে নিন সপ্তাহ শেষে কত টাকা আয় করলো

আল্লু অর্জুনের “পুষ্পা-২” রিলিজ হওয়ার পর থেকে প্রতিদিন ভাঙছে একের পর এক রেকর্ড। শুরুর দিনেই ১৭৪.৯৫ কোটি টাকা উপার্জন করে তাক লাগিয়ে দিয়েছিল সিনেমাটি। এরপর প্রত্যেকটি দিন একের পর এক রেকর্ড ভেঙেছে আল্লু অর্জুনের এই সিনেমা। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে “পুষ্পা ২” সিনেমা ২০২৩-২৪ বছরে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় সেরা চারে প্রবেশ করেছে। এমনকি, প্রভাসের বহু আলোচিত কল্কি সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে “পুষ্পা ২”।

আমরা আপনাদের বলি, ২০২১ সালে পুষ্পা সিনেমার প্রথম পর্ব রিলিজ হওয়ার পর থেকে সাধারণভাবেই মানুষের মনে দারুন উদ্বেগ ছিল। কি হবে এর দ্বিতীয় পর্বে, তা নিয়ে চিন্তার অন্ত ছিল না সিনেমাপ্রেমীদের। অবশেষে নানা জটিলতা কাটিয়ে চলতি মাসের ৫ তারিখে রিলিজ করা হয়েছে “পুষ্পা ২”। সিনেমাতে আল্লু অর্জুন, রশ্মিকা মানন্দার মত তারকাদের অভিনয় করতে দেখা গেছে। সুকুমার পরিচালিত অ্যাকশন-ড্রামা চলচ্চিত্রটি ২০২১ সালের ব্লকবাস্টার ‘পুষ্প: দ্য রাইজ’-এর সিক্যুয়াল।আপনারা নিশ্চয়ই জানেন, ২০২১ সালে পুষ্পা সিনেমার প্রথম পর্ব উপার্জনের দিক থেকে ছাড়িয়ে গিয়েছিল বলিউডের হাই-বাজেটের একাধিক সিনেমাকে। ফলে এর দ্বিতীয় পর্বেও আয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে দেখা গেছে।

দেখে নিন, সপ্তাহ শেষে কত টাকা উপার্জন করল আল্লু অর্জুনের পুষ্পা ২

‘পুষ্প ২ দ্য রুল’ প্রথম দিনে ১৭৪.৯৫ কোটি টাকা দিয়ে পেড প্রিভিউ সহ দুর্দান্ত ওপেনিং করেছিল। ছবিটি দ্বিতীয় দিনে ৯৩.৮ কোটি টাকা, তৃতীয় দিনে ১১৯.২৫ কোটি টাকা এবং চতুর্থ দিনে ১৪১.০৫ কোটি টাকা আয় করেছে। পঞ্চম দিনে ‘পুষ্প ২’-এর সংগ্রহ ছিল ৬৪.৪৫ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে এটি আয় করেছে ৫১.৫৫ কোটি টাকা। এখন সপ্তম দিনে, ছবিটি ৪১ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ, সপ্তাহ শেষে পুষ্পা ২-র সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৬৮৬ কোটি টাকা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026