গতবছর থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাবার সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত অসংখ্য দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন।
সম্প্রতি জানা গিয়েছে, চলতি বছরেই রুশ ভাষায় মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্যা রাইজ’। উল্লেখ্য, ৮’ই ডিসেম্বর রুশ ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির সমস্ত কলাকুশলীদের পাশাপাশি ভক্তমহলও সাফল্যের আশায় বুক বাঁধছেন। এর পাশাপাশি আপাতত আরো সুখবর রয়েছে ভক্তদের জন্য। সম্ভবত পরের বছরই মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। ছবির নির্মাতা এই ছবিতে সুকুমার আরো এক বড় চমক রাখতে চলেছেন দর্শকদের জন্য।
সম্প্রতি জানা গিয়েছে, ‘পুষ্পা ২’এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত ১২’ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে ছবির শুটিং। খুব সম্ভবত ২০২৩’এর জুন মাসে এই ছবি বড়পর্দায় মুক্তি পেতে পারে অগণিত দর্শকমহলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে। এর পাশাপাশি দর্শকদের জন্য আরো এক চমক রেখেছেন নির্মাতা সুকুমার। জানা গেছে, এই ছবিতে থাকতে পারেন দক্ষিণী সুপারস্টার রামচরণও। এই খবর আপাতত প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো উচ্ছ্বসিত অভিনেতার ভক্তমহলের একাংশ। বলাই বাহুল্য, এই মুহূর্তে রামচরনের পাশাপাশি আল্লু অর্জুনের অগণিত ভক্তমহল বড়পর্দায় তাদের দেখার অপেক্ষায় রয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…