বিনোদন

‘পুষ্পা কি শ্রীভল্লী’, ভোজপুরী গান মাতালো গোটা নেটিদুনিয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার নেশায় মত্ত গোটা দেশ। “পুষ্পা: দ্য রাইজিং স্টার” সিনেমা একের পর এক রেকর্ড ভেঙে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। সিনেমার এক একটি ডায়ালগ থেকে শুরু করে বিভিন্ন আইটেম সং, সব ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে আইটেম সং ‘ও অন্তাভামা’ ও ‘শ্রীভল্লী’ গানের মিউজিক নিয়ে বানানো রিল ভিডিও। নেটিজেনদের বেশ পছন্দ হচ্ছে সব। ট্রেন্ডিং গানে এখন রিল বানিয়ে অনেকেই সুপারহিট হয়ে যাচ্ছেন। তবে এবার পুষ্পা, শ্রীভল্লী স্টাইলে সম্পূর্ণ একটি মিউজিক ভিডিও বানিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। সম্প্রতি ইউটিউবে ভোজপুরি তারকারা পুষ্পা, শ্রীভল্লী স্টাইলে হোলি স্পেশাল মিউজিক ভিডিও বানায়, যা ব্যাপক ভাইরাল হচ্ছে।

হোলি স্পেশাল ওই গানের নাম “পুষ্পা কি শ্রীভল্লী”। এই গানে অসম্ভব সুন্দর নাচ করেছেন ভোজপুরী তারকা নীলকমল সিংহ এবং সৃষ্টি উত্তরাখন্ডি। পারফর্মেন্সের পাশাপাশি গানটি গেয়েছেনও নীলকমল সিং। গানটির লিরিক্স লিখেছেন আশুতোষ তিওয়ারি এবং সুর দিয়েছেন আরিয়া শর্মা। পুষ্পার বিভিন্ন সিগনেচার স্টেপ নিয়ে হোলি আবহে এই গান বানানো হয়েছে। বলা বাহুল্য, ভোজপুরি অনুরাগীদের এই গান বেশ পছন্দ হয়েছে।

ইউটিউবে বর্তমানে এই ভোজপুরি গানটি সুপারহিট। ভিডিওটি পোস্ট করার একদিনের মধ্যেই প্রায় ৯ লাখের কাছাকাছি মানুষ দেখে নিয়েছেন। এছাড়া ভিডিওতে লাইক করেছেন প্রায় ৫৭ হাজারের বেশি মানুষ। অনেকেই কমেন্ট করে নীলকমল সিংহের প্রশংসা করেছেন। পুষ্পা জ্বরে আক্রান্ত জনতাদের হোলি স্পেশাল এই ভোজপুরি গান যে ডবল ডোজ, তা বলার অপেক্ষা রাখে না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026