ভাইরাল & ভিডিও

Viral: ব্যস্ত রাস্তা পারাপার করছে বিরাট পাইথন, থমকে গিয়েছে যান চলাচল, ভিডিও ভাইরাল

গত রবিবার রাতে কোচির সিপোর্ট-এয়ারপোর্ট রোডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় একটি বিশালাকার পাইথন সাপকে ঘিরে। জানা গিয়েছে, কোচির কালামেশ্বরির ব্যস্ত সড়ক সিপোর্ট-এয়ারপোর্ট রোডে প্রায় ২ মিটার লম্বা বিশাল ওই ইন্ডিয়ান রক পাইথন সাপ রাস্তার মাঝে চলে আসে। এরফলে রাতেই ওই রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ওই সময়ে ওই জায়গায় উপস্থিত অনেক প্রত্যক্ষদর্শী তাঁদের মুঠোফোনের ক্যামেরায় ওই বিশাল আকারের সাপের ভিডিও এবং ছবি ক্যামেরাবন্দি করে। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে রাস্তার মাঝে চলে আসা ওই পাইথনের বিভিন্ন ভিডিও।

বেশ কিছু ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ব্যস্ততম সিপোর্ট-এয়ারপোর্ট রাস্তা শ্লথ গতিতে পার করছে এক বিশাল পাইথন সাপ। আন্দাজে সাপটির দৈর্ঘ্য প্রায় ২ মিটারের কাছাকাছি। সাপটিকে দেখে থমকে গিয়েছে গাড়ি চলাচল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সাপটি রাস্তা পার করবে। অনেকেই উৎসুক হয়ে ওই বিশাল সাপের ভিডিও ক্যামেরাবন্দি করছেন। অবশেষে সাপটি রাস্তা পার করে জঙ্গলে ঢুকে যাওয়ার পর সমস্ত গাড়ি চলাচল ফের শুরু হয়ে যায়।

এই প্রসঙ্গে বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে, “শহর এবং শহর নিকটবর্তী এলাকা থেকে মাত্র এক সপ্তাহের মধ্যেই পাইথন উদ্ধারের জন্য ২ থেকে ৩ বার ফোন এসেছে। আসলে কোচিতে বিস্তীর্ণ জলাভূমি এলাকা রয়েছে যা পাইথনদের বসবাসের জন্য উপযুক্ত। এছাড়া ঐ সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে ইঁদুর থাকায় সাপেদের খাদ্যের অভাব হয় না।” এছাড়াও তিনি জানিয়েছেন যে শেষ ৩/৪ বছরে কোচির বিভিন্ন জায়গায় এই বিশালাকার পাইথন সাপ পাওয়া যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে ওই সাপের ভিডিও পোস্ট হতেই তা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন ভিডিওটিকে লাইক করেছেন এবং অনেকেই শেয়ার করেছেন। বিশাল ওই সরীসৃপের ভিডিও দেখে গা শিউরে ওঠার অভিজ্ঞতা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন। এককথায় সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল কোচির বিরাট পাইথন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026