অফবিট

ঘরে গৃহবন্দী মানুষ, দোকান থেকে খাবার নিয়ে আসছে কুকুর, দেখুন ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – সারা বিশ্ব যখন আতঙ্কিত করোনা ভাইরাসের আতঙ্কে তখন এই করোনাভাইরাস থেকে মুক্তি পেতে আমাদের একটাই রাস্তা সামাজিকভাবে দূরত্ব বজায় রাখা। তবে গোটা বিশ্ব কার্যত গৃহবন্দি। খুব দরকারী প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। তবে মেক্সিকো শহরের একজন ভদ্রলোক খুব ভালো একটা আইডিয়া মাথা থেকে বার করেছেন।

তিনি তার পোষা কুকুরের গলায় বেঁধে দিয়েছেন একটি চিঠি। যাতে লেখা আছে তার প্রিয় খাবারের কথা। আর কুকুরটিও দিব্যি সেই কাগজ নিয়ে চলে যাচ্ছে দোকানে। বুদ্ধিটা কিন্তু খারাপ না আপনার বাড়িতেও যদি পোষা কুকুর থাকে আর সে যদি আপনার পাশের দোকানের ঠিকানাটা জানে তাহলে তাকেও এরকম করতে পারেন। কুকুর যেহেতু প্রভুভক্ত জীব, তাই সে প্রভুর কথা অমান্য করবে না।

সেখানে অবশ্য লেখা ছিল যে ‘দোকানি মহাশয়, আমার কুকুর থেকে আমি পাঠালাম, দয়া করে তাকে ওরেঞ্জ চিট্টোস দিন, লালটা দেবেননা, লালটা ভীষণ ঝাল। তবে সাবধান আমার কুকুরের সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয়, তাহলে সে কিন্তু কামড়ে দেবে। কুকুরটির কলারেই এর দাম দেওয়া রইল’।

বাড়িতে থাকতে থাকতে মানুষের মাথা থেকে নানান ধরনের আইডিয়ার উদ্ভব হচ্ছে, কেউ কেউ নিজের পুরনো প্রতিভা একটু শান দিয়ে নিচ্ছেন, কেউবা আবার ঘরের কাজে একে অন্যকে সাহায্য করছেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, বাচ্চারাও একই সঙ্গে বাড়ির প্রত্যেকটা মানুষকে কাছে পেয়ে তারাও আনন্দ পাচ্ছে।

আপনিও বাড়িতে থেকে বোর না হয়ে নানান রকমের কাজ করতে পারেন, যা এতদিন ভেবেছেন করে আসবেন কিন্তু সময়ের অভাবে করতে পারিনি তা আপনি আবার করে নতুন করে শুরু করতেই পারেন। করোনার আতঙ্কে হঠাৎ করে যখন এমন আচমকা একটা ছুটি পাওয়া গেছে, তাই ভয়ে কুঁকড়ে না থেকে নিজের প্রতিভার বিকাশ করুন। দেখবেন মন ভালো থাকবে। এবং আপনার সঙ্গে থাকা আর পাঁচটা মানুষও ভালো থাকবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026