করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়লেন ব্রিটেনের রাণি এলিজাবেথ। রানি এলিজাবেথ এবং রাজা ফিলিপের বর্তমান ঠিকানা উইন্ডসর ক্যাসেল, যা বাকিংহাম থেকে ২৫ মাইল দূরে। রাজ পরিবারের তরফে জানানো হয়েছে যে, বাকিংহাম প্যালেসে প্রচুর পর্যটক আসেন এবং রাজা ও রাণিকে অনেকের সাথে দেখা করতে হয়। এর ফলে তাদের স্বাস্থ্য নিয়ে যথেষ্টই চিন্তায় রাজ পরিবার। তাই রাজা ও রানিকে নিরাপড জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হল।
রাজ পরিবার সূত্রে জানা যাচ্ছে, উইন্ডসর ক্যাসেল বাকিংহাম থেকে অনেকটাই দূরে এবং সেখানে মানুষের আনাগোনা খুবই কম। ফলে সেখানে রাজা-রানি করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকবেন বলেই মত রাজ পরিবারের। উইন্ডসর ক্যাসেলে রাজা এবং রানিকে কোয়ারেন্টাইন করে রাখা হবে।
আরও পড়ুন : করোনা ভাইরাস রুখতে বিশেষ ব্যাবস্থা রেলের, চালু হল হেল্পলাইন নম্বর
সারা বিশ্বের মতো ব্রিটেনেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা ২১। করোনা আতঙ্কে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লীগ ইপিএলও বন্ধ হয়ে গিয়েছে। ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যাংক বলেছেন, করোনা রুখতে দেশের হাসপাতাল গুলি প্রস্তুত নয়। তারা যতটা সম্ভব চেষ্টা করছেন বলেও জানান ম্যাট হ্যাংক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…