ভারতের প্রেক্ষাপটে মানুষের ধর্মের পরেই ক্রিকেটের স্থান। ভারতবর্ষে হয়তো এমন কোন মানুষ নেই যিনি ক্রিকেট খেলা পছন্দ করেন না। আর যখন ক্রিকেটের কথা আসে তখন সবার আগে যে নামটি মানুষের মুখে আসে তিনি আর কেউ নন বরং ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের যে কোন ফরম্যাটে তার রেকর্ডের পরিমাণ এত বেশি যে, স্বাভাবিকভাবেই ক্রিকেটের পাশে তার নাম চলে আসে।
সম্প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে গর্ববোধ করছেন প্রত্যেক ক্রিকেট প্রেমীরা। বিগত বেশ কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্রের ছবি ঘুরে বেড়াচ্ছে। যেখানে বলা হচ্ছে, এটি ভারতের কোন স্কুলের নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র। তবে প্রশ্নপত্রটি ভাইরাল হয়েছে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জন্য। চলুন পুরো ঘটনা জেনে নেওয়া যাক-
সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নপত্রটি বেশ কিছু সময় ধরে ভাইরাল হচ্ছে সেটি আসলে নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্ন। যে প্রশ্নের একটি অংশে বিরাট কোহলির ব্যাট উঁচু করে রাখা একটি ছবি দেওয়া রয়েছে। পাশাপাশি ছবিটির উপরে দুটি ইংরেজি বাক্যে লেখা রয়েছে “নিম্মে থাকা ব্যক্তির ছবিটি সম্পর্কে ১০০-১২০ শব্দের মধ্যে বর্ণনা করুন।”
আমরা আপনাদের জানিয়ে রাখি, প্রশ্নপত্রে বিরাট কোহলির যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি আসলে ২০২২ এশিয়া কাপের দৃশ্য। দীর্ঘ অপেক্ষার পর যখন আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে শত রান করে কোহলি ব্যাট উঁচু করে দাঁড়িয়ে ছিলেন, সেই মুহূর্তে তোলা হয়েছিল এই ছবিটি। জানা গেছে, প্রশ্নপত্রে বিরাট কোহলির সম্পর্কে একটি নিবন্ধন লিখতে বলায় বেশ খুশি হয়েছে ওই স্কুলের পড়ুয়ারা। তাছাড়া প্রশ্নপত্রটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে বিরাট কোহলির ভক্তদের মাধ্যমে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…