গন্ধ শুঁকে মানুষ চিনে নেওয়া কিংবা গন্ধ শুঁকে পদ বেছে নেওয়া এখন অতীত। খেলার মাঠে রবিচন্দ্রন অশ্বিনের কর্মকাণ্ডে হতবাক নেট প্রেমিরা। বর্তমানে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। জাতীয় দলের সঙ্গে সেখানে রয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটের উপর তার পারফরমেন্স দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের। ভারতীয় দল সুপার-১২ এ ৮ পয়েন্ট অর্জন করে গ্রুপ সেরা হয়েছে। আগামী ১০ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে মাঠে নামবে বিরাট কোহলিরা।
তবে সম্প্রতি সম্পূর্ণ ভারতীয় দলের জন্য নয় বরং দলের নিয়মিত স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জন্য সংবাদ শিরোনামে রয়েছে ভারতীয় দল। সুপার-১২ এর শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করতে নামার পূর্বে আশ্চর্যজনক ঘটনাটি ঘটান অশ্বিন। টসে জিতে যখন রোহিত শর্মা জানাচ্ছিলেন প্রথমে ভারত কি করতে চায় সেই মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ে রবিচন্দ্রন অশ্বিনের কর্মকাণ্ডটি।
আসলে এদিন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে যখন ব্যাটিং করার সিদ্ধান্ত জানাচ্ছিলেন তখন রবিচন্দ্রন অশ্বিন তার পেছনে দাঁড়িয়ে নিজের জার্সি খোঁজার প্রচেষ্টা চালাচ্ছিলেন। এক জায়গায় দুটি জার্সি থাকায় নিজের জার্সি খুজে বের করতে বেশ বেক পেতে হচ্ছিল তাকে। শেষমেষ দুটি জার্সির গন্ধ শুঁকতে শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। একে একে দুটি জার্সির গন্ধ শুঁকে নিজের জার্সি খুঁজে বের করেন ভারতীয় এই ক্রিকেটার। বাকি থাকা জার্সিটি মাঠে রেখে দেন তিনি। ক্যামেরার চোখে ধরা পড়া এই ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর এরপরেই একের পর এক মিমের জন্ম হতে থাকে নেট পাড়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…