বলিউড

অজয় দেবগনের এই অভিনেত্রীকে যখন মানুষ কটাক্ষ করত, আজ তার চেহারা, গায়ের রং, শরীর বদলে গেছে

বর্তমান যুগে রাশি খান্না অভিনয় দুনিয়াতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এখন তিনি অ্যামাজন অরিজিনাল ‘ফার্জি’র সূত্র ধরেই চর্চায় রয়েছেন। এই ওয়েব সিরিজে শাহিদ কাপুরের বিপরীতে দেখা মিলবে তার। অভিনয় করতে দেখা যাবে বিজয় শেঠুপতিকেও। তবে অজয় দেবগনের সাথে ‘রুদ্র’তে অভিনয় করার পরেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তবে এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর সময়ের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। আর এই মুহূর্তে সেইসমস্ত কথাকে কেন্দ্র করেই চর্চার আলোয় তিনি।

নিজের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুর সময় বারবার অডিশন চলাকালীন কাস্টিং কাউচের দরুন প্রত্যাখ্যান হতে হয়েছে তাকে। এমনকি বডি শেমিং নিয়েও নানা কথা শুনতে হয়েছিল সেইসময়। ঐ সময়ে তিনি একটা কথা বুঝে গিয়েছিলেন, যদি অভিনেত্রী হতে হয় তাহলে তাকে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে। এই কথা মাথায় রেখেই নিয়মিত শরীরচর্চা শুরু করে দিয়েছিলেন তিনি। খুব অল্পসময়ের মধ্যেই তৈরি করে নিয়েছিলেন ফিগারও। তবে তারপরেও অডিশনে প্রত্যাখ্যান করা হয়েছিল তাকে। কারণ তার লুক একেবারেই অভিনেত্রী হওয়ার উপযুক্ত ছিল না। এই কথাও সেইসময় শুনতে হয়েছিল তাকে। তবে এখন সেই অভিনেত্রীকে দেখলেই অবাক হতে হয়।

জন আব্রাহামের সাথে ‘মাদ্রাজ ক্যাফে’তে অভিনয়ের মাধ্যমে শুরু করেছিলেন তিনি। পরে অবশ্য দক্ষিণী ছবির দিকে ঝুঁকেছিলেন অভিনেত্রী। ২০২২’এ ‘রুদ্র’ ওয়েব সিরিজে অজয় দেবগনের সাথে অভিনয়ের পরেই দর্শকমহলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। মিডিয়ার পাতাতে চর্চার আলোতে উঠে এসেছিলেন রাশি খান্নাও। এই মুহূর্তে ‘ফার্জি’র অপেক্ষায় দর্শকমহলের একাংশ। আগামী ১০’ই ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে ‘ফার্জি’। এই সিরিজে শাহিদ কাপুরের বিপরীতে থাকবেন তিনি। উল্লেখ্য, এটির সূত্র ধরেই ওয়েব প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন অভিনেতা।

Devparna Acharya

Recent Posts

BritBox Snaps Up Lupin Creator’s Dark New Thriller Gone—And It’s Already Causing Buzz Worldwide

BritBox has acquired the upcoming psychological drama Gone for audiences in the U.S. and Canada.…

February 25, 2026

Kendall Jenner Outshines Hailey Bieber and Teyana Taylor in Viral Tom Ford Dress

Kendall Jenner has joined the ranks of Hailey Bieber and Teyana Taylor in wearing one…

February 25, 2026

Maya Jama Stuns in High-Slit Gown at Love Island: All Stars Finale

Maya Jama ensured the Love Island: All Stars finale ended on a glamorous note, stepping…

February 25, 2026

Johnny Knoxville Says Jackass 5 Will Be “Absolutely Awful”

Johnny Knoxville has warned fans not to expect greatness from Jackass 5, the upcoming installment…

February 25, 2026

Stephen Amell Takes Responsibility for Suits LA Cancellation

Stephen Amell has openly admitted he blames himself for the cancellation of Suits LA, the…

February 25, 2026

Kate Hudson Reflects on Kurt Russell’s Advice Ahead of Oscars

Kate Hudson is heading into the 2026 Academy Awards with wisdom she first received from…

February 25, 2026