খেলা

নিজের করা রান আউট বারবার দেখতে চাই, তৃপ্ত সুরে বললেন জাদেজা

সিডনি: নিজের করা রান আউটে (Run Out) তৃপ্ত রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja)। বার বার তিনি দেখতে চান সেই ভিডিও। সিডনির (Sydney) মাঠে ফের ম্যাজিক ছড়ালেন ভারতের প্রিয় ‘জাড্ডু’। সিডনির মাঠে চার উইকেট নিয়ে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে (Australia) ভাঙলেও ম্যাজিক সেটা নয়। তার থেকেও বড় ম্যাজিক তিনি আজ দেখিয়েছেন। আর সেটা সেই বিভাগে যাতে তিনি দুনিয়ার শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হন। তা হল ফিল্ডিং।

যাকে টুকরো টুকরো খেলোয়াড় আখ্যা দিয়েছিলেন প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় মঞ্জরেকর। তবে স্বপ্নের ফর্মে থাকা জাদেজা যে দলের জন্য কেন অপরিহার্য তা ফের বুঝিয়ে দিলেন। স্কোয়ার লেগ থেকে ডিরেক্ট থ্রোয়ে ফিরিয়ে দিলেন স্মিথকে। নিজের করা এমন রান আউট বার বার দেখতে পারেন বলে ম্যাচ শেষে জানালেন স্বয়ং জাডেজা।সিডনিতে শুক্রবার ৪ উইকেট নিয়েছেন জাডেজা। বলা ভাল ৫ উইকেট। কারণ স্মিথের রান আউটের কৃতিত্বটাও তাঁরই।

ম্যাচ শেষে জাডেজা বলেন, “এটাই আমার করা সেরা রান আউট। বার বার দেখব এই আউটের ভিডিয়ো। ৩০ গজ দূর থেকে ডিরেক্ট থ্রোয়ে উইকেট ভাঙার একটা যেন আলাদা তৃপ্তি রয়েছে।” এই রান আউটের তৃপ্তি যেন ভুলিয়ে দিয়েছে ম্যাচে ৪ উইকেট নেওয়ার কৃতিত্বও। জাডেজা বলেন, “৩-৪টে উইকেট নেওয়া ঠিক আছে, কিন্তু এই রান আউটের মুহূর্তটা আমার সঙ্গে থেকে যাবে।” প্রসঙ্গত আজ সেঞ্চুরি করে নিজের ফর্ম ফিরে পাওয়া স্মিথ টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করার সময় সংহার মূর্তি ধারণ করেন। দ্রুতগতিতে রান তুলতে থাকেন। পরে স্টার্ককে ফিরিয়ে দিলেও স্মিথকে থামাতে পারছিলেন না জাডেজারা।

বাকি ব্যাটসম্যানদের উইকেট উল্টো দিক থেকে পড়তে থাকলেও স্মিথ রান তুলে যাচ্ছিলেন স্বচ্ছন্দে। তাঁকে থামাতে জাডেজার এই অবিস্মরণীয় থ্রোই বোধ হয় ছিল এক মাত্র উপায়। স্মিথ আউট হতেই শেষ হয় ক্যাঙ্গারুদের প্রথম ইনিংস। সেই সঙ্গে সিদনি টেস্টে ভারতকে লড়াইয়ে রেখে দিলেন রাজপুত জাদেজা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026