খেলা

IND Vs AUS: বাজ পাখির মত ঝাঁপিয়ে ক্যাচ লুফে নিলেন রবীন্দ্র জাদেজা, রইল ভিডিও

দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেই অবিশ্বাস্য ফিল্ডিং করলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মধ্য মাঠে বাজ পাখির ন্যায় উড়ে গিয়ে লুফে নেন দুর্দান্ত একটি ক্যাচ। আর সেই ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মার্নাস ল্যাবুশানের বিরুদ্ধে থার্ড লেগে ফিল্ডিং করছিলেন রবীন্দ্র জাদেজা। আর সেই সময় বল হাতে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন কুলদীপ যাদব। কুলদীপের একটি বলে থার্ড লেগে দুর্দান্ত একটি শট খেলেন মার্নাস ল্যাবুশান। তবে সেখানে ফিল্ডিং রত রবীন্দ্র জাদেজা উড়ে গিয়ে তালু বন্দী করেন ল্যাবুশানের ক্যাচটি।

গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ভারত। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার কাঁধে। টসে জিতে প্রথমে ফিলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজের অনবদ্য বোলিং-এর কারণে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এদিকে, অস্ট্রেলিয়ার প্রথম চার উইকেটের মধ্যে দুটি উইকেট তুলে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রবীন্দ্র জাদেজা।

১৮৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পরে টিম ইন্ডিয়া। ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিষাণের চরম ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশা জনক পারফরমেন্স উপহার দেন অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদব। তবে সপ্তম জুটিতে দীর্ঘ সমালোচিত কে এল রাহুল (৭৫) এবং রবীন্দ্র জাদেজার (৪৫) লম্বা ইনিংসেরও উপর নির্ভর করে ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভারত। এদিকে, বল হাতে দুই উইকেটের পাশাপাশি ব্যাট হাতে অনবদ্য ৪৫ রানের সুবাদে সিরিজের প্রথম ম্যাচেই “ম্যান অব দ্যা ম্যাচ” নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026