বিনোদন

এভারগ্রিন দিদি রচনার জন্মদিন পালন, পার্টিতে ছড়ালেন আগুন

২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন ছিল দিদি নং 1 অভিনেত্রী রচনা ব্যানার্জিরও জন্মদিন। জন্মদিনের সন্ধ্যায় কাছের বন্ধুদের নিয়ে অভিনেত্রী নিজের আর্বানার ফ্ল্যাটে এক জবরদস্ত বার্থডে পার্টির আয়োজন করে ফেললেন।পার্টির থিম ছিল চামেলি। রচনা নিজেও ক্যামেরায় ধরা দিলেন চামেলির অভিনব সাজে।তাঁর পরনে ছিল মেরুন রঙের উজ্জ্বল শাড়ির সাথে কনট্রাস্ট সবুজ ব্লাউজ।কিন্তু সবচেয়ে বেশি নজরকাড়া ছিল তাঁর হেয়ারস্টাইল।রচনা হলুদ ও কমলা গাঁদাফুল ব্যবহার করেছিলেন নিজের হেয়ারস্টাইলে।

অনন্যা রচনা আরো একবার প্রমাণ করে দিলেন তিনি এভারগ্রিন। চামেলির সাজে সেজে পার্টিতে উপস্থিত ছিলেন রচনার কাছের বন্ধু অভিনেত্রী কনীনিকা,রিচা শর্মা,শ্রেয়া পান্ডে এবং আরো কিছু ঘনিষ্ঠ পরিজন।এই বছর 46 -এ পা দিলেন রচনা। রচনা ব্যানার্জি অভিনেত্রী হিসাবে বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছিলেন। কয়েকটি বাংলা ফিল্ম হিট করার পর তিনি পাড়ি জমান মুম্বইতে।মুম্বইতে একটি হিন্দি ফিল্মে কাজ করার সময় তাঁর আলাপ হয় এক ভোজপুরি অভিনেতার সঙ্গে। তাঁর হাত ধরেই রচনার প্রবেশ ঘটে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

কয়েকটি ভোজপুরি ফিল্ম করার পর রচনার বিয়ে হয়ে যায় তাঁর দীর্ঘ দিনের বয়ফ্রেন্ডের সাথে। তিনি নিজেও ছিলেন একজন অভিনেতা। নিজের ফিল্মি কেরিয়ার ছেড়ে রচনা মনোনিবেশ করেন সংসারে। পুত্রসন্তানের জন্মের পর কোলকাতায় ফিরে আসেন রচনা। শোনা যায়,সেই সময় থেকেই রচনার দাম্পত্য সম্পর্কে চিড় ধরতে শুরু করে। একাই ছেলেকে বড় করে তোলেন রচনা।এই সময় জি বাংলা চ্যানেলের শো ‘দিদি নং 1’ রচনাকে বিশেষ পরিচিতি এনে দেয়। শো হিট হয়। এছাড়াও পরিচালক শিবপ্রসাদের কিছু ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেন তিনি।সম্প্রতি রচনার ডিভোর্স হয়ে যায়। নিজের ছেলের মধ্যে এবং নিজের কাজের মধ্যে রচনা তৈরী করে নিয়েছেন নিজস্ব জগৎ। প্রমাণ করে দিয়েছেন,তিনি সত্যিই ‘দিদি নং 1’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026