বিনোদন

Rachana Banerjee: ‘বৈবাহিক জীবনে খুশি নয়’, অকপট স্বীকারোক্তি রচনা ব্যানার্জির

বাংলা সিনেমা এবং টলিউড ইন্ডাস্ট্রি বাঙ্গালীদের অনেক প্রতিভাবান তারকাদের উপহার দিয়েছে। ২০০০ এর দশকে বাংলা সিনেমার অন্যতম প্রধান মুখ ছিলেন রচনা ব্যানার্জি। তিনি প্রসেনজিৎ, চিরঞ্জিত মিঠুনের মত তারকাদের সাথে অভিনয় করে বাংলা সিনেমা জগতের এক আমূল পরিবর্তন এনেছিলেন। বর্তমানে খুব একটা বেশি সিনেমার জগতে তাকে দেখা না গেলেও তার জনপ্রিয়তাতে এক ফোঁটাও আঁচড় পড়েনি। তিনি জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ‘দিদি নম্বর ওয়ান’ রিয়েলিটি শো সঞ্চালনা করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য সিংহভাগ অনুরাগী উৎসুক হয়ে থাকেন। সবার কাছে একটাই প্রশ্ন যে রচনা কি ডিভোর্সি? রচনা কি সিঙ্গেল মাদার? স্বামী প্রবালের সাথে সম্পর্ক কেমন তাঁর? তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই।

দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোতে অভিনেত্রী রচনা ব্যানার্জি দেশের বিভিন্ন প্রান্তের দিদিদের মনের কথা শোনেন। সেই সাথে থাকে আড্ডা, অদম্য লড়াইয়ের কাহিনী, হার না মানা ইচ্ছা, মজার খেলা, গিফট এবং আরও কত কি। তবে কখনই রচনা ব্যানার্জীর ব্যক্তিগত জীবন সম্বন্ধে কোনো কথা হয়নি। তাই অনুরাগীরা অভিনেত্রীর এই মুহূর্তের রিলেশনশিপ স্ট্যাটাস জানার জন্য মুখিয়ে রয়েছেন। আসলে বিতর্ক থেকে দূরে থাকার জন্য রচনা ব্যানার্জি কখনো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না। এমনকি তিনি বারংবার ছেলের কথা উল্লেখ করলেও স্বামী প্রবালের সম্বন্ধে কোন কথাই বলেন না। তাঁর সংসারে সম্পর্কে সমীকরণ সকলের কাছেই অজানা ছিল এতদিন। তবে এবার অনুরাগীদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন দিদি নিজেই।

এক সাক্ষাৎকারে ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন, “তাঁর সাথে হ্যাপিলি ম্যারেড তকমাটা মানায় না। তবে স্বামীর সাথে ডিভোর্সও হয়নি তাঁর।” কথাটি শুনে অবাক লেগেছে অবশ্যই। সমস্ত জলঘোলা স্পষ্ট করে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, “ছেলের জন্য আমরা এখনও পর্যন্ত ডিভোর্স নিয়নি। কারণ আমি চাইনা যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে তার বাবা ও মা ডিভোর্সড। এটা আমি এবং আমরা স্বামীর মিলিত সিদ্ধান্ত।”

তিনি এও জানিয়েছেন যে স্বামী প্রবালের সঙ্গে একসঙ্গে না থাকলেও তাঁদের মধ্যে বন্ধুর মত সম্পর্ক আছে। মাঝে মাঝেই ছেলেকে নিয়ে তাঁরা একসঙ্গে রেস্টুরেন্টে খেতে যান। এছাড়া ছেলের পরীক্ষা থাকলে স্বামী বাড়িতে এসে ছেলেকে পড়াশোনা করিয়ে দেন। হাসি ঠাট্টা, গল্প মিলিয়ে তাঁরা বাকি জীবনটা এমনভাবেই কাটিয়ে দিতে চান। তবে রচনা ব্যানার্জি আর ভবিষ্যতে তাঁর জীবনে কোনো পুরুষের সান্নিধ্য পেতে চান না। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৭ সালে প্রবাল বসুকে বিয়ে করেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। তাঁদের ছেলের নাম প্রণিল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026