বিনোদন

Prosenjit-Rachna: ‘৪০টা সিনেমার পরেও প্রসেনজিৎ আমার প্রেমে পড়ল না’, আক্ষেপ রচনার, ভিডিও ভাইরাল ইন্টারনেটে

টলি সিনেমা এবং রচনা ব্যানার্জি নামটা যেন ওতপ্রোতভাবে জড়িত। তার অসাধারণ সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছিল গোটা বঙ্গবাসীর। এখনো অব্দি রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান পরিচালনা করে এই অভিনেত্রী জনপ্রিয়তা ধরে রেখেছেন। এই রচনা ব্যানার্জির সাথে এককালে অনেক সিনেমা করেছেন জনপ্রিয় টলি অভিনেতা বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি যে শুধুমাত্র রচনা ব্যানার্জীর কো-স্টার ছিলেন এমনটাই নয়, ছিলেন একজন বন্ধু তথা গাইড। এককালে টলি জগতের সেরা জুটি ছিল এই প্রসেনজিৎ রচনা। বাঙালিকে একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে দুজনের সম্পর্ক কেন যে সারা জীবন বন্ধুত্বের গণ্ডিতেই আটকা পরে রইলো, তা নিয়ে এখনও আক্ষেপ প্রকাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায়।

শুনে অবাক হলেন নিশ্চয়ই! মনে করছেন রচনা বন্দ্যোপাধ্যায় আবার এমন কথা কোনদিন বলতে পারে নাকি। বিশ্বাস না হলেও আপনাদের জানিয়ে রাখি যে প্রকাশ্য জাতীয় টেলিভিশনে এই আক্ষেপ প্রকাশ করেছেন রচনা ব্যানার্জি। আসলে কয়েক বছর আগে টক শো ‘অপুর সংসার’ এ উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের সামনে বসে তিনি এমন দাবি করেন। তিনি বলেছেন, “কম করে ৩০-৩৫ টা ছবিতে একসঙ্গে কাজ করেছি। তারপরও একবারও মনে হলো না রচনা ব্যানার্জীর সঙ্গে একটু প্রেম করা যেতে পারে? প্রেমিক মানুষ তো, এটা মনে হয়নি। এটা আমার প্রশ্ন, রচনাকেও দেখতে সুন্দরী। কখনও মনে হয়নি একটু হাত ধরে ঘোরা যায়, একটু প্রেম করা যায়। অথচ আমরা নাকি ৩৫ টা ছবির নায়ক নায়িকা।”

এমন মন্তব্য শুনে আপনার মতই রীতিমতো হতবাক হয়ে গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়। তবে কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয় যে পুরোটাই তিনি নিছক মজা করে বলেছেন। এমনকি ওই শোতে খেলার একটি অংশ হিসেবে রচনা ব্যানার্জি, বুম্বাদা প্রসঙ্গে বলেন, “এই ইন্ডাস্ট্রির শিয়াল হল বুম্বাদা। শিয়ালের বুদ্ধিমত্তার সঙ্গে প্রসেনজিৎ এর তুলনা করা যায়। ওর মত বুদ্ধিমান টলিউডে কজন আছে? কোথায় কিভাবে চলতে হয় তিনি খুব ভালোভাবে জানেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত জুন মাসে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে শেষবারের মতো দেখা গিয়েছিল এই রচনা প্রসেনজিৎ জুটিকে। তখন প্রসেনজিৎ আয় খুকু আয় সিনেমার প্রচারের জন্য এই রিয়েলিটি শোতে এসেছিল। শোয়ের অংশের একটি ক্লিপ তুলে নিয়ে রচনা ব্যানার্জি পোস্ট করেন যেখানে দেখা যায় তিনি খোশমেজাজ এ গল্প করছেন কো স্টারের সাথে। যা দেখে নেটিজেনরা মন্তব্য করেন, “তোমাদের রসায়ন আজও সেরা!”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026